শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২০, ০১:০৬ রাত
আপডেট : ২৮ জুলাই, ২০২০, ০১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত নৌবাহিনীর প্রধান ও নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্টের শ্রদ্ধা

আসাদুজ্জামান বাবুল: [২] গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চির-নিদ্রায় শায়িত স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ, দোয়া ও মোনাজাত করে বঙ্গবন্ধুর বিদেহী আত্নার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল এম শাহীন ইকবাল।

[৩] সোমবার সকাল সাড়ে ১০টায় তিনি জাতির পিতার সমাধি সৌধের বেদীতে এ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট বেগম মনিরা রওশন ইকবাল বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

[৪] পরে নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ও বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট সূরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিয়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বপরিবারে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রূহের আত্মার মাগফিরাত কামনা করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ