শিরোনাম
◈ ইরান যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছেন ট্রাম্প: আলজাজিরার বিশ্লেষণ ◈ আওয়ামী লী‌গের কার্যক্রমে নি‌ষেধাজ্ঞা আপাতত তুলে নেওয়ার কোনও পরিকল্পনা সরকা‌রের নেই : মির্জা ফখরুল ◈ এবার ইসরাইলের প্রতি সহায়তা না করার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি ◈ ঈদের ছুটিতে পর্যটনে প্রাণচাঞ্চল্য ◈ শর্ত সাপেক্ষে পা‌কিস্তান সুপার লি‌গে খেলার এনওসি পেলেন মুস্তাফিজ-রিশাদরা ◈ শেষ দিনে ফাঁকা স্টেশন, অর্ধেক যাত্রী নিয়ে ছেড়েছে ট্রেন ◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের দোষ পায়নি পুলিশ ◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২০, ১১:৩৫ দুপুর
আপডেট : ২৭ জুলাই, ২০২০, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার কুরআন শিক্ষা চালু হচ্ছে আয়া সোফিয়ায়

জেরিন আহমেদ: [২] শুক্রবার আয়া সোফিয়ায় প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের উপস্থিতিতে পবিত্র জুমার নামাজ অনুষ্ঠিত হয় সেখানে। তবে এবার আয়া সোফিয়ায় শুরু হচ্ছে মাদরাসা ও কুরআন শিক্ষা। শেখানো হবে পবিত্র ধর্মগ্রন্থ কুরআনুল কারিম।

[৩] গত ৮৬ বছর ধরে মসজিদের পরিবর্তে এটি জাদুঘর হিসেবে ব্যবহার করা হয়। এর আগে গত ১০ জুলাই আদালতের এক রায়ের মাধ্যমে এটিকে পুনরায় মসজিদে রূপান্তরের ঐতিহাসিক রায় দেন দেশটির আদালত।

[৪] কুরআন শিক্ষা চালু করে দেশটির ধর্ম মন্ত্রণালয়ের প্রধান আলি ইরবাস সাংবাদিকদের বলেন, আমি আশা করি, অনেক লোক এ মসজিদে নামাজ পড়বেন। তারা তাদের ধর্ম এখান থেকে শিখবেন। আমরা আয়া সোফিয়ায় পুনরায় মাদরাসাও চালু করব। যেভাবে আয়া সোফিয়ার প্রতিটি কোনে কোনে এক সময় কুরআন শেখানো হতো, এখন আবার আয়া সোফিয়ায় কুরআন শেখানো হবে।

[৫] উল্লেখ্য, ঐতিহাসিক আয়া সোফিয়া তুরস্কের ও বিদেশি পর্যটকদের জন্য অন্যতম পছন্দের জায়গা। ১৯৮৫ সালে আয়া সোফিয়াকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে যুক্ত করা হয়। প্রত্মতাত্ত্বিক ঐতিহ্য হিসেবে স্থাপনাটি আগের মতো পর্যটকদের জন্য বিনামূল্যে উন্মুক্ত থাকবে। সিএন এন, বিবিসি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়