শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২০, ০৩:০৬ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০২০, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় ভুয়া করোনা রিপোর্ট তৈরী ও বিক্রির অপরাধে র‌্যাবের হাতে গ্রেপ্তার ১

মাহফুজ নান্টু :[২] করোনাভাইরাস শনাক্তের ভুয়া রিপোর্ট তৈরীসহ বিভিন্ন জাল সনদ তৈরী ও বিক্রীর দায়ে কুমিল্লার চান্দিনা থেকে মোর্শেদ আলম নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ রবিবার কুমিল্লার চান্দিনা বাজার এলাকার বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামে একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

[৩] মোর্শেদ আলম কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরাবাদ গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

[৪] এ বিষয়ে র‌্যাব-১১ সিপিসি-২ এর কমান্ডিং অফিসার তালুকদার নাজমুস সাকিব জানান, গ্রেপ্তারকৃত মোর্শেদ আলম করোনা ভাইরাসের ভুয়া রিপোর্ট, সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র প্রদানের নামে বিভিন্ন লোকজনের সাথে প্রতারনা করে আসছিলো।

[৫] এসব রিপোর্টের জন্য সে লোকজনের কাছ থেকে বিভিন্ন্ অংকের টাকা নিয়ে থাকে। এছাড়া বিভিন্ন ধরনের একাডেমিক সার্টিফিকেটও মোর্শেদ জাল তৈরী ও বিক্রি করে প্রতারনা করে আসছিলো। বিসমিল্লাহ এন্টারপ্রআজি থেকে বিপুল পরিমান ভুয়া সনদ, কম্পিউটার, প্রিন্টার ও স্ক্যানার জব্দ করেছে র‌্যাব।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়