শিরোনাম
◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২০, ০২:৩০ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০২০, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আত্রাইয়ে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে বড় বোনের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি: [২] নওগাঁর আত্রাইয়ে বন্যার পানিতে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে । রোববার বেলা ১২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

[৩] নিহতরা হলো রাজশাহীর বাগমারা উপজেলার ভাতঘরপাড়ার গ্রামের ইউনুচ আলী মৃধার ছেলে ইরান মৃধা (৮) ও মেয়ে ইরা আক্তার (১৬)। ইরান সিংসাড়া প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ও ইরা সিংসাড়া স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী।

[৪] পরিবার সুত্রে জানা যায়, বাড়ির পাশে পুকুরের পারে খেলার সময় ছোট ভাই ইরান পুকুরের পানিতে পড়ে যায়। এসময় বড়বোন ইরা ছোট ভাইকে উদ্ধার করতে পুকুরে নামে। এক পর্যায়ে দুজনই পানির নিচে তলিয়ে যায়। পরিবারের লোকজন দীর্ঘ সময় তাদের দুজনকে দেখতে না পেয়ে খুঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে পুকুরের পানিতে তাদের দুজনকেই ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। সাথে সাথে তাদের উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

[৫] এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি আমি শুনেছি। এবং বিষয়টি খুবই দুঃখজনক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়