শিরোনাম
◈ মন্ত্রিসভা থেকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের নির্দেশ নিয়ে ধোঁয়া ◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও)

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২০, ০১:৫৯ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০২০, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একই নামে দুই বিশ্ববিদ্যালয় : বশেমুরবিপ্রবির ১২ সংগঠনের বিবৃতি

জাহিদুল ইসলাম: [২] একই নামে একাধিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না করার দাবি জানিয়ে যৌথ বিবৃতি প্রদান করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১২ টি সংগঠন। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার যুগ্মসচিব সৈয়দ আলী রেজা সাক্ষরিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর আইন, ২০২০ এর খসড়ার ওপর মতামত আহ্বানের একটি পত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ বিবৃতি প্রদান করেছে তারা।

[৩] বিবৃতি প্রদানকারী সংগঠনগুলো হলো বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটি, বশেমুরবিপ্রবি টুরিস্ট সোসাইটি, কালের কন্ঠ শুভসংঘ বশেমুরবিপ্রবি, কাম ফর রোড চাইল্ড (বশেমুরবিপ্রবি শাখা), ইন্সপিরেশন ফর হিউম্যান ওয়েলফেয়ার, বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতি, মুক্তি, স্ফুলিঙ্গ আবৃত্তি সংসদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী (বশেমুরবিপ্রবি শাখা), বশেমুরবিপ্রবি সাইন্স ক্লাব, বশেমুরবিপ্রবি ফিল্ম সোসাইটি এবং বশেমুরবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থা।

[৪] বিবৃতিতে বলা হয়, "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির জনক এবং সর্বকালের সর্বশেষ্ঠ বাঙালী। বলা অত্যুক্তি হবে না, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এই স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রেরই জন্ম হতো না। তাই তার নামে একাধিক জনবিশ্ববিদ্যালয়ের নামকরণ হওয়াটাও কাঙ্খিত বিষয়। কিন্তু হুবহু অভিন্ন নামে দুটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হলে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই প্রতিষ্ঠানকেন্দ্রিক-পরিচয়-সংকটের সম্মুখীন হবে। বিভিন্ন সময় নিবন্ধনের ক্ষেত্রেও বিড়ম্বনার শিকার হবে।"

[৫] বিবৃতিতে তারা আরো বলেন, "দুটি বিশ্ববিদ্যালয়ের নাম একই হলে একসময় বিশ্ববিদ্যালয় দুটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে পরিচিত না হয়ে ‘গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ এবং ‘পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ হিসেবে পরিচিত হয়ে উঠতে পারে।
[৬] তাই আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুটি বিশ্ববিদ্যালয়ের নামের মধ্যে পার্থক্য প্রত্যাশা করছি।"
[৭] বিবৃতিতে তারা প্রত্যাশা করেন, ইতিমধ্যে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামের সাথে পার্থক্য রেখেই নতুন বিশ্ববিদ্যালয়টি বঙ্গবন্ধুর নামে নামাঙ্কিত হবে।

  • সর্বশেষ