শিরোনাম
◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২০, ০১:৫৬ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০২০, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিরোজপুরের মঠবাড়িয়ায় মেয়ে ধর্ষণের মামলায় বাবা গ্রেপ্তার

জুলফিকার আমীন : [২] মেয়ে (১৪) কে ধর্ষণের অভিযোগে মায়ের মামলায় পলাতক লম্পট বাবা সেলিম বেপারী (৫০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মামলার তদন্তকারি কর্মকর্তা মঠবাড়িয়া থানার এসআই মানিক (২৫ জুলাই) শনিবার বিকেলে ঢাকা যাত্রাবাড়ি থানা পুলিশের সহযোগিতায় যাত্রবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে রোববার সকালে মঠবাড়িয়া থানায় হাজির করে।

[৩] গত ১৯ জুলাই রোববার রাতে উপজেলার ঘোপখালী গ্রামের ওই ধর্ষিতার মা বাদী হয়ে স্বামী সেলিম বেপারী বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় এ মামলাটি দায়ের করেন।

[৪] মামলা সূত্রে জানা যায়, উপজেলার ঘোপখালী গ্রামের রব বেপারীর পুত্র ৫ সন্তানের জনক লম্পট সেলিম বেপারী তার নিজের মেয়ের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালান। এক পর্যায়ে চলতি মাসের ৫ জুলাই লম্পট সেলিম তার স্ত্রীকে কৌশলে বাজারে পাঠিয়ে মেয়েকে মুখ চেপে ধরে জোর পূর্বক ধর্ষণ করে। পরে বাজার থেকে ফিরে এলে মেয়েটি তার মায়ের কাছে ধর্ষণের ঘটনাটি খুলে বলে।

[৫] মঠবাড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান লম্পট সেলিমকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাষন্ড সেলিম মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করে। রোববার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়