শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২০, ১১:৪৬ দুপুর
আপডেট : ২৬ জুলাই, ২০২০, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিয়মিত আদালত খুলে দিতে সুপ্রিম কোর্টে আইনজীবীদের মানববন্ধন

নূর মোহাম্মদ: [২] রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে প্রায় অর্ধশত আইনজীবী কর্মসূচিতে অংশ নেন। এর আগে তারা একই দাবিতে বেশ কয়েকবার মানববন্ধনসহ প্রধান বিচারপতি বরাবর আবেদন করেন।

[৩] মানববন্ধনে উপস্থিত আইনজীবীরা বলেন, সারা দেশের সব কিছু চলছে অথচ কেবল আদালত এখনো বন্ধ। এতে করে বিচারপ্রার্থী জনগণ ও আইনজীবীরা বঞ্চিত হচ্ছে। এভাবে চলতে পারেনা। স্বাস্থ্যবিধি মেনে আদালত খোলে দেওয়ার দাবি জানান তারা।

[৪] সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের আহŸায়ক মমতাজ উদ্দিন মেহেদী বলেন, আইনজীবী ও বিচারপ্রার্থী জনগণের সঙ্গে তামাশা করা হচ্ছে। অবিলম্বে সুপ্রিম কোর্টসহ সারাদেশে নিয়মিত আদালত খোলে দিতে হবে।

[৫] মেহেদী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদককে উদ্দেশ্য করে বলেন, দালালি বাদ দিয়ে সাধারণ আইনজীবীদের কাতারে আসুন। অন্যথায় ঈদের পর আপনাদের কক্ষে তালা ঝুলানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়