শিরোনাম
◈ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ◈ গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত এপিসি ও ড্রোন ◈ এমবাপে গোলহীন, তবু তুরস্ককে ২-১ গোলে হারিয়ে শেষ আটে ফ্রান্স ◈ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নজরদারিতে ২২ হাজার পুলিশ সদস্য ◈ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ ও ভারত ◈ বাংলা-ইংরেজির বাইরে তৃতীয় ভাষায় গুরুত্ব, চাকরি ও কর্মসংস্থানে খুলছে নতুন সম্ভাবনা ◈ ১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট, বাংলা‌দেশ বাছাইপর্বের আয়োজক ◈ ফিফা নির্বাচনের আগেই সরে দাঁড়ালেন ইনফান্তিনোর প্রধান প্রতিদ্বন্দ্বী ◈ আওয়ামী লীগ নেতাকর্মীদের আটক ও মারধর: আইন হাতে নিচ্ছে কারা? প্রশ্নের মুখে যুবদল নেতা নয়ন, ফের আলোচনায় মব সহিংসতা! ◈ অনেক হয়েছে, এবার বাড়ি যান, কোচ আনচেলত্তিকে বরখাস্তের দাবি ব্রা‌জি‌লের রোমারিওর

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২০, ০৬:১৪ সকাল
আপডেট : ২৬ জুলাই, ২০২০, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রিজেন্টের সাহেদ ২৮ ও মাসুদ ২১ দিনের রিমান্ডে

সুজন কৈরী ও ইসমাঈল আযহার: [২] রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদের ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজকে পাঠানো হয়েছে ২১ দিনের রিমান্ডে। রোববার (২৬ জুলাই) ঢাকা মহানগর হাকিম আদালত শুনানি শেষে দুজনের এ রিমান্ড মঞ্জুর করেন।  ডিবিসি ও সময় টিভি

[৩] দুজনই ১০ দিনের রিমান্ডে ছিলেন। সেই রিমান্ড শেষে সকাল ১০টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তিন ও উত্তরা পূর্ব থানায় প্রতারণার এক মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিন করে মোট ৪০ দিনের রিমান্ড আবেদন করে তাদের আদালতে হাজির করা হয়। এ সময় তাদের রাখা হয় আদালতের হাজতখানায়। শুনানি শেষে চার মামলায় সাহেদের ২৮ দিন এবং তিন মামলায় মাসুদ পারভেজের ২১ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

[৪] গত ১৬ জুলাই সাহেদ-মাসুদ ও তরিকুলকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তিনজনের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক এস এম গাফফার আলম। অপরদিকে তাদের আইনজীবী নাজমুল হোসেন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে সাহেদ ও মাসুদের ১০ দিনের এবং তরিকুলের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম মো. জসিম।

[৫] মামলাসূত্রে জানা গেছে, ২০শে জুলাই রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মেট্রোরেল প্রকল্পের একটি সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠান একসিডের পক্ষে রেজাউল করিম বাদী হয়ে এ মামলা করেন। মামলায় সাহেদ, মিজানুরসহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়। মামলার অভিযোগে বলা হয়, মেট্রোরেলে কর্মরত ৭৬ জন কর্মীর করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে রিজেন্ট হাসপাতাল। এজন্য মাথাপিছু সাড়ে ৩ হাজার টাকা নেয়া হয়। কিন্তু পরীক্ষা না করেই করোনাভাইরাসের ভুয়া প্রতিবেদন দেওয়া হয়। এ কারণে মেট্রোরেল প্রকল্পের কর্মীদের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যায়।

[৬] গত ৬ জুলাই করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে র্যাব উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালায়। এরপর রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেয়া হয়। ৭ জুলাই করোনা পরীক্ষা না করেই সার্টিফিকেট প্রদানসহ বিভিন্ন অভিযোগে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করে র্যাব। মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমকে প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখ করা হয় এজাহারে। সময় টিভি

  • সর্বশেষ