শিরোনাম
◈ ষড়যন্ত্রে ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা: তারেক রহমান ◈ উত্থান থেকে পতন: শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক পথচলা, বিতর্ক ও অনিশ্চিত ভবিষ্যৎ ◈ যে কারণে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র, জানালেন ডোনাল্ড ট্রাম্প ◈ এনদ্রিক দাপ‌টে পিএসজির বিরু‌দ্ধে জিত‌লো অ‌লি‌ম্পিক লিওঁ  ◈ মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধবিরতি ও হরমুজ নিরাপত্তায় একমত চীন ও সৌদি আরব ◈ পাচারের টাকা ফেরত এনে ফ্যামিলি-কৃষক কার্ডে বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ রেমিট্যান্সে শক্তিশালী প্রবৃদ্ধি, ১৯ দিনে ২.১২ বিলিয়ন ডলার ◈ আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পৌরসভা প্রতিষ্ঠার দেড়শ বছরে সিটি করপোরেশন পেল বগুড়া ◈ তৌকীর হল প্রথম ‘ভিলেন’, আমাকে অনেক কাঁদিয়েছে, এতো কান্না আমার জীবনে আমি কাঁদিনি: আবুল হায়াত (ভিডিও)

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২০, ০৪:৫৪ সকাল
আপডেট : ২৬ জুলাই, ২০২০, ০৪:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজপরিবার নিয়ে লেখা বই’য়ে হ্যারি ও মেগান প্রসঙ্গ এসেছে বলে এবার ক্ষুদ্ধ এ জুটি

দেবদুলাল মুন্না:[২] বইটির নাম ফাইন্ডিং ফ্রিডম। লেখকদ্বয় হচ্ছেন ওমিড স্কোভিও ও ক্যারোলিন ডুরান্ড। বইটি বইটি আগস্টের প্রথম সপ্তাহে প্রকাশিত হবে। তবে টাইমস ও সানডে টাইমস এর কিছু প্রকাশ করছে ধারাবাহিকভাবে। ধারাবাহিভাবে প্রকাশের সময়ই প্রিন্স হ্যারি ও মেগানের নজরে পড়ে বইটি।

[৩] দ্য গার্ডিয়ান ও পলিটিকো’কে দেওয়া এক সাক্ষাৎকারে দুজনেই জানান, এ জীবনী গ্রন্থটিতে তারা সাক্ষাৎকার বা এটি রচনায় কোনো অবদান রাখেননি। এছাড়া তারা দুজনেই চান যেন রাজপরিবারের সদস্য হিসেবে তাদের কথা যেসব কথা এসেছে বইতে সেগুলো বাদ দেওয়া হয়। কারণ লেখক বা প্রকাশন কেউই অনুমতি নেননি তাদের।

[৪] বইতে হ্যারির বড় ভাই প্রিন্স উইলিয়াম ও উইলিয়ামের স্ত্রী কেট উইলিয়ামের সঙ্গে হ্যারি মেগানের সম্পর্কের অবনতির দিকটি তুলে ধরা হয়েছে।রাজপরিবারে থাকাকালে হ্যারি ও মেগানের সঙ্গে প্রিন্স উইলিয়াম ও কেটের সম্পর্কের এতটাই অবনতি ঘটেছিল যে এ দুই দম্পতির মধ্যে প্রাসাদের ভেতরেই কথা হতো কালেভদ্রে। প্রাসাদে কর্মরতদের মধ্যে হাতে গোনা কয়েকজন ছিলেন হ্যারি মেগানের আস্থাভাজন।

[৫] হ্যারি ও মেগানের এক মুখপাত্র বলেন, বইটি থেকে এসব প্রসঙ্গ বাদ না দিলে মামলা করা হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়