শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২০, ১০:৩১ দুপুর
আপডেট : ২৫ জুলাই, ২০২০, ১০:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শৈলকুপায় ৮ গ্রামের ৫ হাজার মানুষের একটি মাত্র শ্মশান এখন পানির নিচে

ঝিনাইদহ প্রতিনিধি: [২] ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের কালী নদীর পাড়ে পঞ্চপল্লী মহাশ্মশান এখন পানির নিচে। সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায়, ১ একর ৫৮শতক জমির উপর অবস্থিত শ্মশানটি ও একটি মন্দির এখন পানির নিচে।

[৩] শ্মশান কমিটির সাধারণ সম্পাদক জীবন সাহা জানান, আশপাশের উত্তর কচুয়া, মধুদহ, ধুলিয়াপাড়া, মির্জাপুর, গোপালপুর, বাকাই সিদ্দি, আগুনিয়াপাড়া, নিশ্চিন্তপুর এই আটটি গ্রামের পাঁচ হাজার সনাতন সম্প্রদায়ের একমাত্র শ্মশান এটি। দুইশত বছর ধরে এ শ্মশানে লাশ দাহ করা হচ্ছে। এবার এই শ্মশানটি অতি বর্ষনের ফলে এখন পানির নিচে। গত বৃহস্পতিবার একজনের মৃত্যু হলে তার লাশ দাহ করতে সমস্যা হয়েছে।

[৪] ওই এলাকার সনাতন ধর্মাবলম্বী জনসাধারন সরকারী সহায়তায় শ্মশানটি সংস্কার করে লাশ দাহ করার দাবী জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়