শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২০, ০২:২৫ রাত
আপডেট : ২৫ জুলাই, ২০২০, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেইমারের গোলে ফরাসি কাপ জিতলো পিএসজি

স্পোর্টস ডেস্ক : [২] করোনাভাইরাস বিরতির পর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নেমে জালের দেখা পেলেন নেইমার। ব্রাজিলিয়ান তারকার গোলে সাঁত এতিয়েনকে হারিয়ে ফরাসি কাপ জিতে নিয়েছে পিএসজি।

[৩] প্যারিসের স্তাদে দি ফ্রান্সে শুক্রবার রাতের ফাইনালে বেশিরভাগ সময় ১০ জন নিয়ে খেলা এতিয়েনকে ১-০ ব্যবধানে হারিয়ে শিরোপা উল্লাসে মেতে ওঠে টমাস টুখেলের দল। সব মিলিয়ে ফরাসি কাপের সফলতম দলটির ১৩তম শিরোপা এটি। টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার পর গত আসরের ফাইনালে রেনের বিপক্ষে টাইব্রেকারে হেরেছিল তারা।

[৪] ম্যাচের পঞ্চম মিনিটে গোল খেতে বসেছিল পিএসজি। এতিয়েনের মিডফিল্ডার ডেনিস বানগার শট পোস্টে লেগে ফিরলে বেঁচে যায় লিগ চ্যাম্পিয়নরা।

[৫] ফাইনালের আগে তিন প্রস্তুতি ম্যাচে চার গোল করা নেইমার চতুর্দশ মিনিটে এগিয়ে নেন দলকে। বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়া কিলিয়ান এমবাপের জোরালো শট গোলরক্ষক ফেরালেও বিপদমুক্ত করতে পারেননি। ছয় গজ বক্সের ভেতর থেকে বল জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

[৬] ২৭তম মিনিটে লোয়িচ পেরিন এমবাপেকে ফাউল করার পর হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রা। এতে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। বেঞ্চ থেকে উঠে আসা মার্কো ভেরাত্তিসহ হলুদ কার্ড দেখেন পিএসজির তিন জন, এতিয়েনের একজন। পরে ভিএআরের সাহায্যে পেরিনকে লাল কার্ড দেখান রেফারি।-বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়