শিরোনাম
◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২০, ০৮:১৫ সকাল
আপডেট : ২৩ জুলাই, ২০২০, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে ১ লাখ ৪৫ হাজারের বেশি মৃত্যু

মিনহাজুল আবেদীন : [২] কোভিড-১৯ পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। ক্রমেই আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে।
[৩] ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১ লাখ ৪৫ হাজার ৪১৪ জন মারা গেছে। অপরদিকে এখন পর্যন্ত কোভিডে আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ৬২ হাজার ৮৫৯। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। তবে কোভিড থেকে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১৮ লাখ ৯৮ হাজার ১৮০ জন।
[৪] জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত কোভিডে আক্রান্তের সংখ্যা ৩৯ লাখ ১৯ হাজার ৫৫০। এর মধ্যে মারা গেছে কমপক্ষে ১ লাখ ৪২ হাজার ৩৫০ জন।
[৫] এদিকে এসব কিছুর জন্য দায়ী করা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পকে। পার্সটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়