শিরোনাম
◈ ইসলামিক বক্তা মুফতি আমির হামজা কুষ্টিয়া-৩ আসনে বিজয়ী হওয়ার পর যা বললেন (ভিডিও) ◈ কোন দল কত আসন পেল: সর্বশেষ প্রাপ্ত ফল ◈ শান্তিপূর্ণ উৎসবমুখর ভোট : সুনামগঞ্জে ৫টি আসনেই বিএনপির বিজয় ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ◈ নীলফামারীর চারটি আসনেই জয় পেয়েছে জামায়াত ◈ হাসিনাদের দুর্গে ধানের শীষের হ্যাটট্রিক: গোপালগঞ্জের ৩ আসনেই জয়ী বিএনপি ◈ বার্সেলোনাকে চার গো‌লে হারা‌লো অ্যাতলেটিকো মা‌দ্রিদ ◈ যে চার আসনে ‘না’ ভোট জয়ী ◈ বিশ্বকাপে নেপাল‌কে হারা‌লো ইতালি ◈ বিএনপি ও তারেক রহমানকে মার্কিন দূতাবাসের অভিনন্দন: একসাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২০, ০৬:০৭ সকাল
আপডেট : ২৩ জুলাই, ২০২০, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মিনহাজুল আবেদীন : [২] বুধবার বিকেলে ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া আনসারডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

[৩] নিহতরা হলেন, ভরনিয়া আনসারডাঙ্গী গ্রামের আনারুল হকের ছেলে রুবেল মিয়া (১২) ও একই গ্রামের আব্দুর রহিমের ছেলে রাজেল মিয়া (১০)। রুবেল ভরনিয়া ফুঁলকুড়ি কিন্ডারগার্টেনের ছাত্র ও রাজেল এখনও বিদ্যালয়ে ভর্তি হয়নি।

[৪] জানা গেছে, দুপুর ১টার দিকে রুবেল, রাজেলসহ কয়েকজন শিশু গ্রামের একটি কালভার্টের নিচে গোসল করতে নামে। একপর্যায়ে রুবেল ও রাজেল গভীর পানিতে তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা অন্য শিশুদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের খুঁজে পায়নি। পরে রাণীশংকৈল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ২ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেলে কালভার্টের নিচ থেকে রুবেল ও রাজেলের মরদেহ উদ্ধার করে।

[৫] রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান বলেন, শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়