শিরোনাম
◈ দুই জাহাজ কেনায় উধাও ১০ মিলিয়ন ডলার ◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২০, ০১:২২ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০২০, ০১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুড়িগ্রামে ২৭ কেজি গাঁজাসহ আটক-২

সৌরভ ঘোষ, কুড়িগ্রাম প্রতিনিধি : [২] জেলার ফুলবাড়ী উপজেলার ধরলা ব্রীজ এলাকায় চেক পোষ্টে মাছের পোনাবাহী একটি পিক আপে করে বিশেষ কায়দায় ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা বহন করে নিয়ে যাওয়ার সময় দুই জনকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। আটকৃতরা হলেন নাটোর জেলার সিংড়া উপজেলার আসাদুজ্জামান (৩৫) ও রবিউল ইসলাম (২০)।

[৩] বুধবার (২২ জুলাই) সকালে ধরলা ব্রীজ এলাকায় পিক-আপ ভ্যানসহ তাদেরকে আটক করা হয়।

[৪] পুলিশ জানায়, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ধরলা ব্রীজ এলাকা হতে পোনা মাছের পিক আপে বিশেষ কায়দায় ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা নিয়ে যাওয়ার সময় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

[৫] কুড়িগ্রামের ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়