শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ২২ জুলাই, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ২২ জুলাই, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইসরায়েলি কারাগারে করোনা সংক্রমণ এড়াতে জোর দেয়ার অনুরোধ ওআইসি’র

ইসমাঈল আযহার: [২] জাতিসংঘ এবং রেডক্রসের আন্তর্জাতিক কমিটিকে সোমবার (২১ জুলাই) বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ প্লাটফর্ম ওআইসি এক বিবৃতিতে এই অনুরোধ জানায়। আনাদুলু আরবি

[৩] বিবৃতিতে শিশু, নারী, বৃদ্ধ, অসুস্থ ও রাষ্ট্রীয় আইনে নিরপরাধ বন্দীদের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। বন্দীরা যাতে পূর্ণ মানবাধিকার পায় এবং ফিলিস্তিনিদের ওপর অব্যাহত অত্যাচার বন্ধ করতে ইসরায়েলকে চাপ প্রয়োগেরও অনুরোধ জানায় সংস্থাটি।

[৪] সংস্থাটির দাবি, দখলদার রাষ্ট্রটি বরাবরই বন্দীদের সঙ্গে মানবাধিকার লঙ্ঘন করে আসছে। গত ১২ জুলাই কামাল আবু আ’র নামের ৪৬ বছর বয়সী এক ফিলিস্তিনি বন্দী ইসরায়েলের কারাগারে করোনা আক্রান্ত হওয়ার পর তাদের মুক্তির বিষয় সামনে নিয়ে আসলো ওআইসি। কামাল আবু আ’র এখন হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়