শিরোনাম
◈ ঢাকায় ১৮ পাম্পে ‘ফুয়েল পাশ’ পাইলটিং কার্যক্রম শুরু, আরও যেসব জেলায় চালু হচ্ছে দেখুন তালিকা ◈ ইরান যু‌দ্ধের কার‌ণে তীব্র সংক‌টে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ব তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি! ◈ ইরানের সঙ্গে সম্পর্ক এখন খুবই ভালো: ট্রাম্প ◈ ৩ মে ঢাকায় আস‌ছে পাকিস্তান ক্রিকেট দল, বাংলাদেশের বিরু‌দ্ধে সি‌রি‌জের প্রথম টেস্ট ৮ মে ◈ দুর্নীতি, কানাডার টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ নিয়ে তদন্তে আইসিসি  ◈ হরমুজ প্রণালিতে আবারও আটকে গেল ‘বাংলার জয়যাত্রা’ ◈ নতুন শত্রুর হিসাব কষছে ইসরায়েল, আলোচনায় উঠে আসছে পাকিস্তান ও তুরস্ক ◈ উপসাগরীয় বন্দরে অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের ◈ ইসরায়েলকে এবার সতর্ক করেছেন ট্রাম্প ◈ চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মধ্যে ৬টিই বন্ধ!

প্রকাশিত : ২২ জুলাই, ২০২০, ০৩:১৭ রাত
আপডেট : ২২ জুলাই, ২০২০, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোম্পানীগঞ্জে ইউএনওর চাঁদাবাজি ও দূর্ণীতির বিরুদ্ধে আ’লীগ অঙ্গ ও ছাত্রলীগের বিক্ষোভ ও মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি: [২] জেলার কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ’র বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে মানববন্ধন করেছে উপজেলা ছাত্রলীগ।

[৩] একই সাথে ছাত্রলীগের দাবির সাথে সংহতি প্রকাশ করছে কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগ অঙ্গ ও সহযোগি সংগঠন, বসুরহাট বাজারের ব্যবসায়ী এবং সাংবাদিক সংগঠনগুলো।

[৪] মঙ্গলবার সকাল ১১টায় কোম্পানীগঞ্জ ইউএনও কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ইউএনও জাতীয় দিবসের নামে চাঁদাবাজি, স্বেচ্ছাচারিতা,অনিয়ম, দুর্নীতি,দায়িত্বে অবহেলা ও ম্যাজিস্ট্রেসি ক্ষমতার অপব্যবহার করেন। অবিলম্বে তারা ইউএনওর প্রত্যাহার দাবি করেন।

[৫] এ সময় বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা আ’লীগের সহসভাপতি ও বসুরহাট পৌরসভা মেয়র আব্দুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি খিজির হায়াত খান, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না, প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সভাপতি

[৬] হাসান ইমাম রাসেলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ দাবি করে বলেন, তার বিরুদ্ধে এসব অভিযোগ সত্য নয়। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়