শিরোনাম
◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার

প্রকাশিত : ২১ জুলাই, ২০২০, ০৩:৫৪ রাত
আপডেট : ২১ জুলাই, ২০২০, ০৩:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ম্যাচ রেফারি হেমায়েতের মৃত্যুতে বিসিবি ও কোয়াবের শোক

নিজস্ব প্রতিবেদক : [২] সাবেক ক্রিকেটার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ম্যাচ রেফারি হেমায়েত আহমেদ সিদ্দিকী সোমবার রাতে ইন্তেকাল করেছেন । তার বয়স হয়েছিল ৬৮ বছর। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

[৩] কোয়াব তাদের শোক বার্তায় জানিয়েছে, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হেমায়েত আহমেদ সিদ্দিকীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে আমাদের ক্রিকেট পরিবার একজন অভিভাবককে হারালো। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

[৪] হেমায়েত সিদ্দিকী ১৫ দিন আগে তার স্ত্রীকে হারান। স্ত্রী মারা যাওয়ার পর তিনদিন আগে স্ট্রোক করেন। এরপর থেকে চিকিৎসাধীন ছিলেন। সোমবার রাতে না ফেরার দেশে চলে গেলেন।

[৫] সাবেক এই ক্রিকেটার ঢাকা লিগে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছিলেন। ১৯৭৫-৭৬ মৌসুমে তাদের হাত ধরে ভিক্টোরিয়া ঢাকা লিগে চ্যাম্পিয়নও হয়েছিল।

[৬] দুই দশকেরও বেশি সময় ধরে ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণির ও লিস্ট এ ম্যাচ পরিচালনা করে আসছিলেন হেমায়েত। তার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও শোক প্রকাশ করেছে। তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়