শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ২১ জুলাই, ২০২০, ০৪:৫৫ সকাল
আপডেট : ২১ জুলাই, ২০২০, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিসিশন রিভিউ সিস্টেমের সংস্কার চান ইয়ান চ্যাপেল

স্পোর্টস ডেস্ক : [২] ক্রিকেটে ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) সংস্কার চাইলেন সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক ইয়ান চ্যাপেল। তাঁর মতে, যেভাবে এই পদ্ধতি চলছে তাতে আম্পায়ারের প্রতি ক্রিকেটারের অনাস্থা আগামী দিনে আরও বাড়বে। ডিআরএস নিয়ে ক্ষোভ জানাতে চ্যাপেল ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের চলতি টেস্ট সিরিজের কথা উল্লেখ করেছেন।

[৩] এই সিরিজে রিভিউয়ের সংখ্যা বাড়িয়ে প্রতি ইনিংসে তিনটি করা হয়েছে। যা নিয়ে এক ক্রিকেট ওয়েবসাইটে চ্যাপেল নিজের কলামে লিখেছেন, ‘আম্পায়ার সব সময়ে ঠিক সিদ্ধান্ত নেন। তাঁর সঙ্গে তর্ক করা যায় না। একজন শিক্ষার্থীর কাছে এটা ক্রিকেটের প্রথম পাঠ। কিন্তু এই মহৎ বার্তাই এখন ক্রিকেট থেকে হারিয়ে যাচ্ছে ডিআরএসের জন্য। - ঢাকাটাইমস

[৪] অস্ট্রেলিয়ার হয়ে ৭৫টি টেস্টে খেলা এই প্রাক্তন তারকা ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আম্পায়ার রিচার্ড কেটেলবরোর নাম উল্লেখ করে লিখেছেন, ‘প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে কেটেলবরোর তিনটি সিদ্ধান্ত বদল করা হয়। আন্তর্জাতিক প্যানেলের অন্যতম সেরা আম্পায়ার ও। আমার কিন্তু সহানুভূতি রয়েছে ওর প্রতিই।

[৫] তিনি বলেন, একটা সময়ে ভারতীয় ক্রিকেট বোর্ড ডিআরএস-এর উপরে আস্থা রাখেনি। আমার এখনও এই পদ্ধতির উপরে পূর্ণ আস্থা নেই। রিভিউয়ের ব্যাপারে নিয়ন্ত্রণ থাকুক আম্পায়ারের হাতে। ক্রিকেটারেরা এটা নিয়ে কথা বলতে পারে না। চ্যাপেল আরও বলেছেন, ডিআরএস-এর সংস্কার প্রয়োজন। এ ক্ষেত্রে প্রযুক্তি ও যন্ত্রের দখল থাকুক ক্রিকেট সংস্থার উপর। টিভি প্রযোজনা সংস্থার উপর নয়। কারণ এর সঙ্গে ক্রিকেটের স্বচ্ছতা জড়িয়ে। বিনোদন নয়। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়