শিরোনাম
◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান

প্রকাশিত : ২১ জুলাই, ২০২০, ০১:২২ রাত
আপডেট : ২১ জুলাই, ২০২০, ০১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রকে অবশ্যই মৌলিক পছন্দ বেছে নিতে হবে বললেন ওয়াশিংটনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চুই

রাশিদ রিয়াজ : [২] সিএনএন’র সিনিয়র সাংবাদিক ফরিদ জাকারিয়াকে দেয়া এ সাক্ষাতকারে চীনের রাষ্ট্রদূত চুই তিয়ানকাই বলেন আধুনিক, শক্তিশালী, সমৃদ্ধপূর্ণ চীনের সঙ্গে শান্তিপূর্ণ সহবস্থান ওয়াশিংটন চায় কি না তা তাদের ভেবে দেখতে হবে।

[৩] গত সপ্তাহে চীনা কম্যুনিস্টপার্টির নেতাদের যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার কথা উঠলে বেইজিংএর পক্ষ থেকে সাফ বলা হয় যুক্তরাষ্ট্র চীনকে নিপীড়ন ও হুমকির চেষ্টা করছে। রাষ্ট্রদূত চুই বলেন বিশ্ববাস্তবতাকে স্বীকৃতি দিতে হবে, চীন প্রেসিডেন্ট শি জিনপিংএর নেতৃত্ব এখন আরো আগ্রাসী, সম্প্রসারণবাদী ও দমনকারী শক্তিতে পরিণত হয়েছে।

[৪] চীনের রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের জন্যে মৌলিক বিষয়টি উপলব্ধি করা খুবই সহজ এবং তা হচ্ছে ওয়াশিংটন অন্য রাষ্ট্রকে কি অভিন্ন সংস্কৃতি, অর্থনীতি ও রাজনৈতিক আচরণের মধ্যে দেখতে তৈরি? কারণ শান্তিপূর্ণ অবস্থানে টিকে থাকাই এখন বিশে^র জন্যে এক বড় চ্যালেঞ্জ।

[৫] চুই বলেন হংকং ও চীন এক নীতি ও দুই দেশ এমন ব্যবস্থায় নিরাপত্তা আইনটি বরং আরো বেশি স্থিতিশীলতা এনে দেবে। হংকংএর নাগরিকরা নিরাপদ বোধ করবেন। ব্যবসা করতে স্বাচ্ছ্যন্দ বোধ করবেন।

[৬] উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনের প্রসঙ্গটি নাকচ করে চুই বলেন এধরনের অভিযোগ বানোয়াট ও অযৌক্তিক। এধরনের খবরের উৎস সম্পর্কে তিনি প্রশ্ন তোলেন।

[৭] দক্ষিণ চীন সাগরের মালিকানা প্রশ্নে চুই বলেন, খুব নিরেট ও আইনগত ভিত্তি এবং ঐতিহাসিক কারণে আমরা আমাদের এ দাবি সমুন্নত রেখেছি এবং এ নিয়ে কোনো দেশের আপত্তি থাকলে আমরা আলোচনায় রাজি আছি। কূটনৈতিক বৈঠকের মধ্যে দিয়ে এর সমাধান হতে পারে। সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোষহীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়