শিরোনাম
◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে

প্রকাশিত : ২০ জুলাই, ২০২০, ০৫:৫০ সকাল
আপডেট : ২০ জুলাই, ২০২০, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবশেষে ফেসবুকের বিজ্ঞাপন সেবা বয়কট করেছে ডিজনি

দেবদুলাল মুন্না:[২] গতকাল সোমবার ডিজনি নিজস্ব অফিসিয়াল সাইটে এ ঘোষণা দিয়েছে। ফেসবুকের বিজ্ঞাপন সেবা বয়কট করা কোম্পানিগুলোর মধ্যেই সম্ভবত সবচেয়ে বড় কোম্পানি যুক্ত হলো এবার। ব্লুমবার্গ ও এনগ্যাজেট।

[৩] এর আগে ইউনিলিভারের মতো বহুজাতিক কোম্পানিসহ শতাধিক কোম্পানি ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করেছে। বিজ্ঞাপন বন্ধ করায় বিপুল ক্ষতির মুখে মার্ক জাকারবার্গ। শুধু বিজ্ঞাপন বন্ধ নয় ফেসবুকের সম্পদেও নিজেদের বিনিয়োগ বন্ধ করার ঘোষণা দিয়েছে ইউনিলিভার।

[৪] ডিজিডটনেট জানায়, বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলো একযোগে বিজ্ঞাপন প্রদান বন্ধ করায় এক ধাক্কায় ৭২০ কোটি ডলার সম্পদমূল্য হারিয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

[৫] ডিজনি মিডিয়া ও থিম পার্ক জায়ান্টটি ফেসবুকে বিজ্ঞাপন খরচ আগে থেকেই কমিয়েছিল। তবে ঠিক কতোটা কমিয়েছিল এ সম্পর্কে কিছু বলেনি তারা।

[৬] ডিজিনেট জানায়, ডিজনি ইনস্টাগ্রামেও হুলু বিজ্ঞাপন বন্ধ করেছে। এ বিষয়ে ডিজনি কিছু না বললেও ফেসবুক জানিয়েছে তাদের বিদ্বেষমূলক ইস্যুতে আরও কাজ করার আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়