শিরোনাম
◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ◈ হুতিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের লড়াই? ◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা ◈ সৌদি আরবে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন; মরদেহ আনা হবে রাষ্ট্রীয় খরচে ◈ জেদ্দা বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক, ঢাকাগামী বিমানের যাত্রীদের বোর্ডিং শুরু ◈ সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দারের মরদেহ ভারত থেকে হস্তান্তর ◈ ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ: শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আটক নয়, স্বাভাবিক রাখতে হবে মেট্রো-রেল ও ইন্টারনেট পরিষেবা ◈ জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি, ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা ◈ অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি, ইতিহাস গড়লেন বাংলা‌দে‌শের সোবহানা

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২০, ০২:৪৯ রাত
আপডেট : ১৭ জুলাই, ২০২০, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নভেম্বরে নিজের দল নিয়ে রাজনীতিতে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করবেন রজনীকান্ত

ইয়াসিন আরাফাত : [২] কোভিডের কারণে পিছিয়ে ছিল আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। তবে আর দেরি না করে চলতি বছরের নভেম্বর মাসেই নিজের দল নিয়ে রাজনীতিতে প্রবেশ করছেন ভারতের দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। এমনই জানিয়েছেন রজনীকান্তের খুব ঘনিষ্ঠ কারাতে থিয়াগরাজন। কারাতে রজনীকান্তের খুব ঘনিষ্ঠ। কারাতে চেন্নাইয়ের ডেপুটি মেয়র ছিলেন।

[৩] সংবাদসংস্থা এএনআইকে কারাতে জানান, ১২ই মার্চ রজনীকান্ত জানিয়ে ছিলেন তিনি একটি রাজনৈতিক দল গঠন করতে চলেছেন। কিন্তু কোভিডের কারণে লকডাউন হয়ে যাওয়ায় সেই দলের আত্মপ্রকাশ ঘটেনি। পিছিয়ে যায় রজনীকান্তের দলের আনুষ্টানিক প্রকাশ। অগাষ্ট মাসে আত্মপ্রকাশ করার কথা থাকলেও, পরিস্থিতি অনুকূল নয়। ক্রমশই বাড়ছে কোদিডের সংক্রমণ। তবে এবার জানা গিয়েছে চলতি বছরের নভেম্বর মাসে দলটি আসছে।

[৪] আগামী বিধানসভা নির্বাচনে তাহলে কি অংশ নিতে পারেন রাজনিকান্ত, এমন প্রশ্নের উত্তরে কারাতে বলেন সময় এর উত্তর দেবে। তামিলনাড়ুর রাজনীতিতে পালানিস্বামীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় হেরে গিয়েছেন এম কে স্টালিন। তাই এবার স্টালিনের সঙ্গে নয়, পালানিস্বামীর সঙ্গেই রজনীকান্তের প্রতিদ্বন্দ্বিতা হবে। সেক্ষেত্রে এম কে স্ট্যালিন তিন নম্বর জায়গা ধরে রাখার লড়াই করবেন। এর আগে, রজনীকান্ত জানিয়ে দেন, তাকে বিজেপিতে নিয়ে আসার চেষ্টা চলছে। কিন্তু সেই ফাঁদে তিনি পা দেবেন না।

[৫] গত কয়েক বছর ধরে রজনীকান্তের রাজনীতে প্রবেশ নিয়ে জল্পনা চলছে৷ ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে তিনি নিজের আলাদা দল ঘোষণা করবেন বলে জানালেও, বার বারই আলোচনায় এসেছে তার সঙ্গে বিজেপির ওঠাবসা নিয়ে। এমনকি দক্ষিণের অপর তারকা কমল হাসানও রজনীকান্ত সম্পর্কে ‘বিজেপি ঘেঁষা’ মন্তব্য করেছেন।

[৬] তবে সব জল্পনা উড়িয়ে নিজের দল নিয়েই বিধানসভা নির্বাচনে ঝাঁপাবেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত বলেই মনে করা হচ্ছে।
সুত্র : কোলকাতা ২৪

  • সর্বশেষ