শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২০, ১১:০৪ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২০, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিজি হেলথ এর ব্যাখা এখনও পর্যালোচনা করছে স্বাস্থ্যমন্ত্রণালয়

তাপসী রাবেয়া: [২] কোভিড-১৯ পরীক্ষায় রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি, জেকেজির দুর্নীতি বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির ব্যাখ্যা চাওয়া হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে চাওয়া ব্যাখ্যায় ডিজি যা লিখেছেন বা যে সমস্ত কাগজপত্র জমা দিয়েছেন সেগুলো পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল মান্নান।

[৩]বৃহস্পতিবার (১৬ জুলাই) সাংবাকিদের এসব তথ্য জানান সচিব।বলেন, গতকাল মাত্র তিনি লিখিত বক্তব্য ও সঙ্গে অনেকগুলো কাগজপত্র সংযুক্তি হিসেবে আমার কাছে জমা দিয়েছেন। আমরা সেগুলো পর্যালোচনা শুরু করেছি। আমরা দেখছি যে তার কাছে আমরা যে বিষয়গুলো জানতে চেয়েছি সেগুলো তাতে আছে কিনা।

[৪]একটি বেসরকারি টিভি চ্যানেলে সচিবের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘ স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় মন্ত্রণালয়, আবারও চিঠি দেওয়া হবে’ এ প্রসঙ্গে তিনি জানান, আমরা এখনও তার লিখিত বক্তব্য ও সঙ্গে সংযুক্তি হিসেবে দেওয়া কাগজপত্র যাচাইবাছাই এবং পর্যালোচনা করছি। এখনই সন্তুষ্ট হওয়া না হওয়ার বিষয় তো আসেনি। আমরা তার কাছে যে বিষয়গুলো জানতে চেয়েছি, সেই বিষয়গুলোর জবাব তার লিখিত বক্তব্যে বা সঙ্গে দেওয়া কাগজপত্রে আছে কিনা সেগুলো খুঁজছি। এর জন্য আরও কিছু সময় তো লাগবে।

[৫]সচিব জানান, আমি বুধবারও (১৫ জুলাই) গণমাধ্যমকে বলেছি, ডিজি হেলথ এর বক্তব্য পর্যালোচনা করে সন্তুষ্ট হলেও লিখিতভাবে জানাবো, আর সন্তুষ্ট না হলেও আমরা তাকে লিখিত জানাবো। এটি নতুন কিছু নয়। কারন আমরা তার কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছি। উনি লিখিত ব্যাখ্যাই দিয়েছেন। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ