শিরোনাম
◈ সবাই তো ফাতেমা না বা সবাই ফাতেমার আত্মীয় না, কিন্তু সাধারণ মানুষের কী হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ স্বপ্ন ভেঙে কফিনে ফেরা: একদিনে ৩৪ প্রবাসীর মরদেহ দেশে ◈ দেশে সব ধরণের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার, রোববার থেকেই কার্যকর ◈ স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আদায়ে বিরোধীদলের ভিন্ন কৌশল ◈ আকাশে দেখা মিলেছে জিলকদ মাসের চাঁদ, ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত ◈ এনসিপি তাদের সঙ্গে যোগ দিতে বলছে, আমি হেসেছি: রুমিন ফারহানা ◈ প্রথম দুই মা‌সে বিএনপি সরকারের অর্জন ও ঘাটতি ◈ সারা দেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু, আহত অন্তত ১৩ ◈ টেস্ট ক্রিকে‌টে পা‌কিস্তা‌নের নতুন কোচ, বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো পিসিবি   ◈ মানবিক ভিসা দেওয়ায় ইরানের দুই নারী ফুটবলার অস্ট্রেলিয়া সরকার‌কে ধন্যবাদ জানালেন  

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২০, ০৯:০৭ সকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২০, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চবাহার রেল লিঙ্ক প্রকল্পে ভারতের সঙ্গে কোনও চুক্তিই হয়নি: ইরান

আসিফুজ্জামান পৃথিল : [৩] ইরানের পোর্ট অ্যান্ড ম্যারিটাইম অরগানাইজেশনের ডেপুটি প্রধান ফরহাদ মুনতাসিরের অভিযোগ, ভারতীয় গণমাধ্যমগুলো একের পর এক মিথ্যা খবর পরিবেশন করছে। চবাহার-জাহেদান রেল প্রকল্পে ভারতের সঙ্গে কোনও চুক্তিই হয়নি। ভারত এই প্রকল্পের জন্য যে প্রস্তাব দিয়েছিলো তা গ্রহণ করলে লোকসান হতো ইরানের। আল জাজিরা

[৪] মুনতাসির বলেন, ‘চবাহারে বিনিয়োগের বিষয়ে ভারতের সঙ্গে মাত্র দুটি চুক্তিতে স্বাক্ষর করে ইরান। একটি বন্দরের যন্ত্রপাতি সংক্রান্ত আরেকটি ভারতের দেড় কোটি ডলার বিনিয়োগ বিষয়ক।’

[৫] ভারত অবরোধ আরোপের যে হুমকি দিয়েছে সে বিষয়ে তিনি বলেন, ‘এতে তেমন কোনও ক্ষতি হবে না। মধ্যখান থেকে ভারত-ইরান সম্পর্ক নষ্ট হবে।’ এনডিটিভি

[৬] এর আগে ভারতের রাষ্ট্রয়াত ইরকন ইন্টারন্যাশনাল বলেছিলো, তারা এই রেল লাইন নির্মানে ১৬০ কোটি ডলার ব্যয় করবে। কিন্তু তখনও কোনও চুক্তি সম্পাদিত হয়নি।

[৭] এই বন্দরটিকে ইরানের অর্থনীতির ভবিষ্যত বলে মনে করা হচ্ছে। বিশেষত আফগানিস্থানে কোনও বন্দর না থাকায় এই রেললাইন দিয়েই দেশটির সকল আমদানি-রপ্তানি নিয়ন্ত্রণ হতে পারে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়