শিরোনাম
◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ে ভারতের মাফিয়া গ্রুপ জড়িত! ◈ সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, আমি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি: তাসনিম জারা ◈ ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যেই তৈরি হয়েছে গভীর সংশয়! ◈ জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী ◈ তিন মাসে একবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে: রুমিন ফারহানা ◈ উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি ◈ দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী ◈ জু‌নের দ্বিতীয় সপ্তা‌হে হ‌বে বিসিবির নির্বাচন! ◈ যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি নন ট্রাম্প

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২০, ০৯:০৪ সকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২০, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরায় ৬ ব্যাংক কর্মকর্তা ও ৩ পুলিশ সদস্যসহ নতুন ২৫ জনের কোভিড শনাক্ত

আসাদুজ্জামান, সাতক্ষীরা প্রতিনিধি : [২] গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে কালিগঞ্জ ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা ও তিন পুলিশ সদস্যসহ ২৫ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত ৪৪৯ জন করোনা আক্রান্ত হয়েছেন।

[৩] বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে উক্ত ২৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।

[৪] সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ পর্যন্ত এ জেলা থেকে মোট ৩ হাজার ৯০ জনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ২ হাজার ১৭৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছেছে। এর মধ্যে ৪৪৯ জন করোনা পজিটিভ ও বাকীদের সব নেগোটভ রিপোর্ট এসেছে।

[৫] তিনি আরো জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করে লাল পতাকা টানানো হয়েছে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়