শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২০, ০৭:০৭ সকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২০, ০৭:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেসবুক পেজে ডজন খানেকের বেশি কোরবানির হাট ই-ক্যাবের আওতায় নয়

দেবদুলাল মুন্না:[২] ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ( ই-ক্যাব) সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল ওয়াহেদ তমাল গতকাল জানান, তারা ফেসবুকে প্রচারিত কোনো পেজের দায়িত্ব নিতে রাজি নন। যতো সময় যাচ্ছে ততোই ফেসবুকে বিভিন্ন পেজে গরু বিক্রির অফারও বাড়ছে। গত কয়েক বছর ধরে সীমিত আকারে হলেও এবার পরিমাণ বেড়েছে কয়েকগুণ। এরই মধ্যে খামারিদের বাইরে গ্রামের মাঠে চড়ে বেড়ে ওঠা অর্গানিক গরু বিক্রি করছে ‘শুদ্ধ’। ফেসবুক পেজ থেকে প্রত্যন্ত গ্রামের মানুষের ঘরে লালিত-পালিত গরু ও ছাগল বিক্রি করা হচ্ছে। কোরবানির পশুর ভিডিও দিয়ে সেখানে উচ্চাতা, ওজনের পাশাপাশি বয়স ও দাঁতের সংখ্যাও উল্লেখ করা হয়েছে। রয়েছে দর-দামের সুযোগ। ঈদের আগের রাতে বিনা খরচে বাড়ি পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি গরু বিক্রিও হয়েছে।

[৩] বেগম পেজের পক্ষ থেকে রয়েছে অগ্রিম বুকিং দিলে বিক্রিমুল্যের ১০ শতাংশ ছাড়ের ঘোষণা। একইভাবে গুরুর হাট, গরুর হাট বাংলাদেশ, সাকসবজিহাট, বিক্রয় ডটকমের মতো পেজ থেকে কোরবানির পশু বিক্রির আয়োজন।

[৪] ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ( ই-ক্যাব) সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল ওয়াহেদ তমাল বলেন, ডিজিটাল হাটে যেসব সদস্যরা অংশ নিয়েছে, তাদের দায়িত্ব আমাদের সংগঠন নিচ্ছে। কারণ এখানে সব জেনুইন খামার ও গরুই বিক্রির জন্য তোলা হচ্ছে। ফলে তাদের পেমেন্ট এবং ডেলিভারির গ্যারান্টি আমাদের অ্যাসোসিয়েশন নিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়