শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২০, ০৭:১০ সকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২০, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদে গণপরিবহন চলবে, ভারী যান চলবে না : ওবায়দুল কাদের

আনিস তপন : [২] বৃহস্পতিবার সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

[৩] এরআগে, বুধবার সচিবালয়ে এক বৈঠকের শুরুতে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানিয়েছিলেন, ঈদের আগে পাঁচ দিন এবং পরে তিন দিন গণপরিবহন বন্ধ থাকবে। পরে অবশ্য নৌ প্রতিমন্ত্রী বলেন, আমার আগের ঘোষণাটা একটা ভুল বোঝাবুঝি ছিল। এখন সিদ্ধান্ত হয়েছে পণ্যবাহী যেকোনো পরিবহন বন্ধ থাকবে।

[৪] ওবায়দুল কাদের বলেন, ঈদে গণপরিবহন চলাচল নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এ বিষয়ে পরিষ্কার করে বলছি, আসন্ন ঈদুল আজহায় দেশব্যাপী গণপরিবহন চলবে। তবে প্রতিবছরের মতো এবারও ঈদযাত্রায় ভারী যানবাহন তিনদিন আগে থেকে বন্ধ হবে। তবে জরুরি সার্ভিস, অত্যাবশকীয় পণ্য (পচনশীল দ্রব্য, ওষুধ, গার্মেন্টস সামগ্রী, পশু) বাহী গাড়ি নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে জানাবে।

[৫] তিনি বলেন, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঈদযাত্রায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছি। তা না হলে ঈদের আনন্দ অচিরেই বিষাদে রূপ নিতে পারে। সম্পাদনা : রায়হান রাজীব

 

  • সর্বশেষ