শিরোনাম
◈ লেবানন–ইসরায়েল সীমান্তে সাময়িক শান্তি, ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন?

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২০, ০৪:০৭ সকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২০, ০৪:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সবচেয়ে খারাপ সংবাদ : একটি সোনার হাঁসকে হারালো দেশ

ডেস্ক রিপোর্ট  : [২] বাংলাদেশের পাঠাও সার্ভিসের একজন সহপ্রতিষ্ঠাতা ছিলেন। এই বয়সী চট্টগ্রামের একটা ছেলে যে নাইজেরিয়া, কলম্বিয়ায় রাইড শেয়ারিং কোম্পানীর মালিক হয়ে বসেছিল, আজকে খুন না হলে অনেকেরই জানা হতো না। এছাড়া ইন্দোনেশিয়া সহ আরো কয়েকটা দেশে ব্যবসা ইতিমধ্যে শুরু করতে যাচ্ছিলেন।

[৩] মাত্র ৩৩ বছর। ঠিক কতটুকু মেধাবী ও দক্ষ হলে এত অল্প বয়সে এমন বিস্তৃত ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়ে শত শত কোটি টাকার মালিক হতে পারেন, ভাবতেই অবাক লাগছে।

[৩] হ্যা বলছি, রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহর কথা। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর ম্যানহাটানে খুন হয়েছেন।
হয়তো এই ফাহিমই হতো একদিন গুগলের সুন্দর পিচাই। হতে পারতেন আমাজনের মত প্রতিষ্ঠানের মালিক। কিন্তু কে বা কারা সেই হতে আর দিলেন না।হয়তো মাফিয়ার বলী হয়েছেন। হয়তো আন্তর্জাতিক ব্যবসার পার্টনারশীপ নিয়ে খুন হয়েছেন।

কিন্তু বাংলাদেশ হারালো একটি সোনার হাঁসকে।

একটা আলো নিবে গেল 😢
একটা নক্ষত্র খসে পড়ে গেল বিস্তীর্ণ আকাশ থেকে
যে অল্প কিছু মানুষ ঘুনে ধরা ও দূনীর্তিতে ডুবে থাকা দেশটিকে আশার প্রদীপ দেখিয়ে যাচ্ছিল তেমন একটা মেধার সমাপ্তি ঘটে গেল।
আমরা দুঃখিত, অনুতপ্ত, ভারাক্রান্ত 🥺
আমরা তার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়