শিরোনাম
◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড ◈ বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ!

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২০, ১২:৪৫ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২০, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সকল নাগরিক নিয়ম করে ৪ সপ্তাহ মাস্ক পরলেই যুক্তরাষ্ট্র হবে করোনামুক্ত: ড. র‌্যাডফিল্ড

আসিফুজ্জামান পৃথিল : [২] এই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন- সিডিসির পরিচালক ড. রবার্ট র‌্যাডফিল্ড। তিনি এক সাক্ষাৎকারে বলেন, আমরা যদি সবাইকে মাস্ক পরিধানে বাধ্য করতে পারি, ৪ থেকে ৬ সপ্তাহ পর দেখা যাবে এই অতিমহারী নিয়ন্ত্রণে চলে এসেছে। ডেইলি মেইল, এনবিসি

[৩] মহমিারী নিয়ন্ত্রণে ৩টি জরুরি অভ্যাসের একটি মাস্ক পরিধান করা বলে জানান র‌্যাডফিল্ড। অপর দুটি হলো সামাজিক দূরত্ব এবং নিয়মিত হাত ধোয়া। র‌্যাডফিল্ড বলেন, আমরা সঠিকভাবে এগুলো করতে পারলে এই অতিমহামারী মোকাবেলা আসলে কঠিন বিষয় হতো না। কিন্তু বাস্তবতা হলো, আমরা নিয়ম মানতে চাইনা।’

[৪] যুক্তরাষ্ট্রের নাগরিকরা একেবারেই মাস্ক পরতে চাচ্ছেন না। তারা মনে করছেন, এটি তাদের উপরে চাপিয়ে দেয়া হচ্ছে। এমনকি দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত প্রকাশ্যে মাস্কের বিরোধিতা করেছেন। অবশ্য সম্প্রতি তাকেও মাস্ক পরতে দেখা গেছে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়