শিরোনাম
◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ ◈ দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বিপিএল ◈ জামায়াত নেতার অর্থ বহনের বিষয়ে যা জানালেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ১১:৩৩ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ১১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে নতুন গ্যাস সংযোগের নামে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকচক্র

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি: [২] আবেদন ফি এর নামে কোন টাকা জমা দিয়ে প্রতারিত না হওয়ার অনুরোধ করেছেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড’র লক্ষ্মীপুর শাখা ব্যবস্থাপক আলতাফ হোসেন। তিনি আজ দুপুরে গণমাধ্যম কর্মীদের এ কথা জানান।

[৩] ব্যবস্থাপক বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে গ্যাসের নতুন সংযোগ বন্ধ রাখা হয়েছে। কিন্তু হঠাৎ করে একটি চক্র গ্যাসের নতুন সংযোগ দেওয়ার নামে বিভিন্ন এলাকায় গ্রাহকদের কাছ থেকে টাকা উত্তোলন করে হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। অথচ এখন পর্যন্ত নতুন গ্যাস সংযোগ চালুর বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ থেকে কোন চিঠিই লক্ষ্মীপুর গ্যাস অফিসে আসে নি। তাই সংযোগের নামে টাকা জমা দিয়ে প্রতারিত না হওয়ার জন্য আহ্বান জানান তিনি। একই সাথে এসব প্রতারকদের আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান এ কর্মকর্তা।

[৪] এ বিষয়ে সর্বসাধারণের অবগতির জন্য বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন লক্ষ্মীপুর কার্যালয়ে নোটিশ বোর্ডে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়