শিরোনাম
◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন? ◈ মা‌র্সেলোর দৃ‌ষ্টি‌তে বিশ্বকাপের সে‌মিফাইনা‌লে খেল‌তে পা‌রে ব্রা‌জিল, আ‌র্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন   ◈ দিনে ১৫টি জাহাজ যেতে পারবে হরমুজ প্রণালি দিয়ে, ঠিক করে দিল ইরান ◈ চাহিদা মেটাতে এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ ◈ ন‌রেন্দ্র মোদী বিশ্বমঞ্চে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ১১:৪৫ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেতিবাচক প্রতিবেদন আসা অনলাইন পোর্টাল প্রয়োজনে বন্ধ করা হবে : তথ্যমন্ত্রী

তাপসী রাবেয়া : [২] ড. হাছান মাহমুদ আরও বলেন, আমরা ইতোমধ্যে কিছু প্রক্রিয়া সম্পন্ন করেছি অনলাইনগুলোর ব্যাপারে। একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে প্রায় এক হাজার ৭০০’র মতো তদন্ত প্রতিবেদন পেয়েছি। আরেকটি সংস্থা থেকে ১০০’র মতো তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে। এই মাসের মধ্যে আরও দেড়শ’ কিংবা এর বেশি তদন্ত প্রতিবেদন পাবো। সেই তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আমরা এই মাসেই রেজিস্ট্রেশন দেওয়া শুরু করবো।

[৩] তথ্যমন্ত্রী বলেন, যেসব অনলাইনের ব্যাপারে নেগেটিভ প্রতিবেদন এসেছে। সেগুলো আরেকটু পরীক্ষা-নিরীক্ষা করে আমরা সেগুলোর ব্যাপারে পদক্ষেপ নেবো, প্রয়োজনে সেগুলো বন্ধ করে দেওয়া হবে।

[৪] সাহেদের গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, সাহেদের দুর্নীতি সরকারই উদঘাটন করেছে। শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাহেদকে গ্রেপ্তার করেছে। এতে প্রমাণিত হয়েছে বিএনপি যে ক্রমাগত অবান্তর কথা বলে সেটার ধারাবাহিকতায় সাহেদ নিয়েও তারা নানা অবান্তর কথা বলেছে। প্রধানমন্ত্রী দুর্নীতির বিষয়ে জিরো টরারেন্স।

[৫] বুধবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ এসব কথা বলেন। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়