শিরোনাম
◈ সংসদের প্রথম অধিবেশন কবে? যা জানাগেল ◈ জেলবন্দি ইমরানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয়  সরকার! ফাঁস করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অস্বস্তিতে ইসলামাবাদ ◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ১০:৪৯ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ১০:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জিরুদের গোলে জয়ে ফিরল চেলসি

ডেস্ক রিপোর্ট : [২] হারের ধাক্কা সামলে প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে চেলসি। আগেই অবনমন নিশ্চিত হয়ে যাওয়া নরিচ সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার লড়াইয়ে খানিকটা এগিয়ে গেছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল।

স্ট্যামফোর্ড ব্রিজে মঙ্গলবার রাতে অলিভিয়ে জিরুদের একমাত্র গোলে জিতেছে চেলসি। লিগে প্রথম পর্বে নরিচের মাঠে ৩-২ গোলে জিতেছিল তারা।

[৩] আগের ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের মাঠে ৩-০ গোলে হারা চেলসি প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও জালের দেখা পাচ্ছিল না। জিরুদের একটি প্রচেষ্টা রুখে দেন সফরকারী গোলরক্ষক টিম ক্রুল। ক্রিস্টিয়ান পুলিসিকের শট লাগে ক্রসবারে।

প্রথমার্ধের যোগ করা সময়ে দলকে এগিয়ে নেন জিরুদ। বাঁ দিক থেকে পুলিসিকের ক্রসে ডাইভিং হেডে জাল খুঁজে নেন এই ফরাসি ফরোয়ার্ড।

[৪] দ্বিতীয়ার্ধেও আক্রমণে আধিপত্য ছিল স্বাগতিকদের। কিন্তু ব্যবধান বাড়াতে পারেনি।

৩৬ ম্যাচে ১৯ জয় ও ৬ ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি। এক ম্যাচ কম খেলা লেস্টার সিটি ৫৯ পয়েন্ট নিয়ে চারে আছে। গোল পার্থক্যে পিছিয়ে পাঁচে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

[৫] আগেই শিরোপা জেতা লিভারপুলের পয়েন্ট ৯৩। ৭২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি।বিডিনিউজ,প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়