শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ০৬:২০ সকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ০৬:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামনে কঠিন দিন, যুদ্ধজাহাজে আগুন প্রসঙ্গে ইরানি জেনারেল

ডেস্ক রিপোর্ট : [২] ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, মার্কিন সরকার যে অপরাধযজ্ঞ করে বেড়াচ্ছে তার পরিণতি হচ্ছে- বিমানবাহী যুদ্ধজাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড।

শীর্ষ পর্যায়ের কমান্ডারদের এক বৈঠকে দেয়া বক্তৃতায় জেনারেল কায়ানি এসব কথা বলেন। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস বোনহোম রিচার্ডে বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার দিকে ইঙ্গিত করেন তিনি। এজন্য তিনি দোষীদের খুঁজে বেড়াতে আমেরিকার জনগণকে সময় অপচয় না করার আহ্বান জানান।

[৩] জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় কাউকে অভিযুক্ত করার প্রবণতা বন্ধ করার কথাও বলেন জেনারেল কায়ানি। তিনি বলেন, এটা এমন এক আগুন যা তাদের নিজেদেরকেই পুড়িয়ে মারবে। তিনি বলেন, “এই ঘটনা তোমাদের নিজেদের অপরাধের জবাব।

আল্লাহ তোমাদের অপরাধের সাজা দেয়ার জন্য তোমাদের নিজেদের হাত কাজে লাগিয়েছেন। আমেরিকায় আজ যা ঘটছে তা হলো মার্কিন প্রশাসনের কর্মকাণ্ড, আচরণ ও বর্বরতার সরাসরি ফল।”

[৪] ইরানের এ জেনারেল আরো বলেন, আগামী দিনগুলোতে ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকাকে কঠিন সময় পার করতে হবে। তোমাদের জন্য অনেক কঠিন সময় ও নানা ঘটনা অপেক্ষা করছে।” সূত্র : পার্সটুডে, বিডি-প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়