শিরোনাম
◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ০৫:০৩ সকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ০৫:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘কমিশন’ শব্দটি আর ব্যবহার করতে পারবে না বাংলাদেশ মানবাধিকার কমিশন

নূর মোহাম্মদ : [২] বেসরকারি সংগঠন 'বাংলাদেশ মানবাধিকার কমিশন' তাদের নামের শেষে 'কমিশন' শব্দটি আর ব্যবহার করতে পারবেনা। মঙ্গলবার এমন নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামান।

[৩] এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী আবু হানিফ জনস্বার্থে কমিশন শব্দটি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। শুনানি শেষে বিচারপতি জেবিএম হাসানের বেঞ্চ গত ২৯ জুন আদেশ দেন।

[৪] হাইকোর্ট তার আদেশে বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গে ওই নাম সাংঘর্ষিক ও আইনবিরোধি। তাই নামের শেষে কমিশন শব্দ এবং তাদের সংক্ষিপ্ত রুপ BHRC ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়া হলো।

[৫] এদিকে হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত চেয়ে আপিল করেছিল বাংলাদেশ মানবাধিকার কমিশন। তবে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ বহাল রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়