শিরোনাম
◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ০৩:৩৬ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনলাইন দাবা অলিম্পিয়াডের জন্য ১৪ সদস্যের দল গঠন

রাহুল রাজ : [২] বিশ্ব দাবা সংস্থার আয়োজনে অনলাইন দাবা অলিম্পিয়াডে অংশ নেবে বাংলাদেশ। এ দাবা অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য ১৪ সদস্য বিশিষ্ট বাংলাদেশ দাবা দল গঠন করা হয়েছে।

[৩] দলের অধিনায়ক হিসাবে মনোনিত করা হয়েছে ড. শোয়েব রিয়াজ আলমকে। এবং রিজার্ভ অধিনায়ক করা হয়েছে আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ন শাকিলকে। দলের বাকি খেলোয়াড়রা হলেন গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন, মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা। অতিরিক্ত খেলোয়াড়রা হলেনঃ ফিদে মাস্টার মো.তৈয়বুর রহমান, গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, ক্যান্ডিডেট মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার শারমীন সামিহা সিম্মী।

[৪] আগামী ২২ জুলাই হতে ৩০ আগস্ট পর্যন্ত বিভিন্ন পর্বে প্রায় ১৯০ টির ও অধিক দেশ এ দাবা অলিম্পিয়াডে অংশ নেবে বলে আশা করা যাচ্ছে। প্রথম পর্ব বেজ ডিভিশন এরপর ডিভিশন ৪, ডিভিশন ৩, ডিভিশন ২, টপ ডিভিশন, দ্বিতীয় পর্বে প্লে-অফ, প্রিলিমিনারি রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল ও ফাইনাল। প্রতিটি ম্যাচ ৬ টি বোর্ডে অনুষ্ঠিত হবে যার মধ্যে ২টি ওপেন বোর্ড, ২ টি মহিলা বোর্ড, একটি ওপেন বোর্ড অনুর্ধ্ব-২০ এবং ১টি বালিকা বোর্ড অনুর্ধ্ব-২০।

  • সর্বশেষ