শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের ভিড় ও তদবির ঠেকাতে প্রধানমন্ত্রীর যে নতুন উদ্যোগ! ◈ বাইক থেকে নৌযানসহ আরও যেসব ক্ষেত্রে বাংলাদেশে জ্বালানি সংকটের প্রভাব পড়ছে! ◈ সমাজে বিভাজন সৃষ্টির অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল ◈ ইরাক ৪০ বছর পর বিশ্বকাপে, রাজকীয় সংবর্ধনা ফুটবল দলকে ◈ ১৪টি বোয়িং কেনার পথে সরকার, এয়ারবাস লিজ নেওয়ার পরিকল্পনা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ১০ জনের অ্যাতলেটিকো মা‌দ্রিদ‌কে হারা‌লো বার্সেলোনা ◈ আমেরিকা, চীন ও রাশিয়া, বাংলা‌দেশ পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে? ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেল‌বেন না মুস্তাফিজ ◈ এবার আওয়ামী লীগের জেলা অফিস গোপনে বিক্রি হয়ে গেল, অভিযোগ অস্বীকার নেতাদের ◈ শানিয়ান ও মেহরাব বিসিবি পরিচালকের পদ ছাড়লেন

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ০২:৩১ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ০২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাস্কাট থেকে বিমানের বিশেষ ফ্লাইটে ফিরলেন ২৫৪ বাংলাদেশি

লাইজুল ইসলাম : [২] বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার জানিয়েছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে করোনায় দীর্ঘদিন ওমানে আটকে পড়া বাংলাদেশিরা দেশে ফিরেছেন।

[৩] মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টা ৫০ মিনিটে ফ্লাইটটি যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

[৪] ওমানে বিভিন্ন কাজে গিয়ে করোনা ভাইরাস পরিস্থিতিতে আটকা পড়েন এসব বাংলাদেশি। সরকার তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চার্টার্ড ফ্লাইট পরিচালনা করে।

[৫] বিমানবন্দর স্বাস্থ্য কেন্দ্র থেকে জানানো হয়েছে, কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসায় এসব নাগরিককে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে না। তাদের নিজ বাসায় ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

[৬] বিমানবন্দরে স্বাস্থ্য কেন্দ্রের সহযোগি পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, যারা বিদেশ থেকে আসছেন তাদের সবাইকে আমরা সরকারি নির্দেশে হোম কোয়ারেন্টাইনে পাঠাচ্ছি। যদিও আমাদের কাছে কোনো সুযোগ নেই টেস্ট করার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়