শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০, ১২:৫৫ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২০, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীর পদ্মায় জেলের জালে ধরা পড়লো বড় আকারের দুইটি পাঙ্গাস ও কাতল মাছ

মো.ইউসুফ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি : [২] জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে গোপাল হালদার নামে এক জেলের জালে বড় আকারের ২টি পাঙ্গাস ও কাতল মাছ ধরা পড়েছে।

[৩] সোমবার ভোর ৬টার দিকে ১৬ কেজি ওজনের পাঙ্গাস এবং বেলা ১১টার দিকে একই ওজনের (১৬ কেজি) কাতল মাছটি ধরা পড়ে।

[৪] জেলে গোপাল হালদার বলেন, কয়েকজন সঙ্গী নিয়ে দৌলতদিয়া ঘাট এলাকার কাছাকাছি পদ্মা নদীতে মাছ ধরার সময় মাছ দু’টি আমার জালে ধরা পড়ে। পরে দৌলতদিয়া ঘাটে মৎস্য আড়তে নিলামে পাঙ্গাস মাছটি ১১শত টাকা কেজি দরে এবং কাতল মাছটি ১৩শত টাকা কেজি দরে বিক্রি করে দেই।

[৫] দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী লালচাঁদ পাঙ্গাস মাছটি নিলামে ১১শত টাকা কেজি দরে কিনে ১২শত টাকা কেজি দরে এবং আরেক মাছ ব্যবসায়ী শাজাহান সেখ কাতল মাছটি ১৩শত টাকা কেজি দরে কিনে ১৩শত ৫০ টাকা কেজি দরে ঢাকার দুই ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন।

[৬] উল্লেখ্য, চলতি বছরের বর্ষা মৌসুমের শুরু থেকে দৌলতদিয়া ঘাট এলাকায় পদ্মা নদী থেকে মাঝে-মধ্যেই বড় বড় মাছ ধরা পড়ছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়