শিরোনাম
◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০, ১২:৫০ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২০, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উত্তর মেরু থেকে তেলের প্রথম চালান রাশিয়া পাঠাল চীনে

রাশিদ রিয়াজ : [২] রাশিয়ার সবচেয়ে বড় তেল-গ্যাস কোম্পানি গ্যাজপ্রম নেফ্ট চীনে এ তেলের সরবরাহ শুরু করল। নোভি পোর্ট আর্কটিক তেলক্ষেত্র থেকে এ তেল রফতানি হচ্ছে চীনে। ইয়ানতাই বন্দর থেকে রাশিয়া প্রথম দফায় ১ লাখ ৪৪ হাজার টন তেল পাঠিয়েছে চীনে। আরটি

[৩] ৪৭ দিনে তেল নিয়ে রুশ ট্যাংকারটি মুরমানস্ক থেকে ইয়ানতাই অতিক্রম করে তিনটি সাগর পাড়ি দিয়ে চীনে পৌঁছায়।

[৪] গ্যাজপ্রমের উপপরিচালক আনাতলি চেরনার বলেন উত্তর মেরুর তেল আহরণ করার পর চীনে রফতানি এক সফল অভিজ্ঞতা এবং এশীয়-প্রশান্ত এলাকার বাজারে রুশ জালানি রফতানির এ এক নতুন দিগন্ত উম্মোচন।

[৫] চীনের পর অন্যান্য দেশ রাশিয়ার কাছ থেকে উত্তর মেরুর তেল আমদানির আগ্রহ দেখানোয় এধরনের আরো একাধিক তেলক্ষেত্র থেকে উৎপাদনে যাওয়ার কৌশল গ্রহণের কথাও জানান তিনি।

[৬] ইউরোপের দেশগুলোতে ওই অঞ্চল থেকে ২০১৩ সালের পর গ্যাসপ্রম এপর্যন্ত ৪০ মিলিয়ন তেল রফতানি করেছে।

[৭] উত্তর মেরুর নোভি বন্দরে আড়াই’শ মিলিয়ন টন তেলের রিজার্ভ আছে। ইয়ামাল পেনিনসুলায় ওই তেলক্ষেত্র অবস্থিত। তেল উৎপাদন ও সরবরাহে বরফ ভাঙ্গার জাহাজ ব্যবহার করতে হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়