শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০, ১১:১৬ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২০, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে এডিটরস গিল্ডের শোক

রাশিদ রিয়াজ : দেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ যমুনা গ্রুপের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে গণমাধ্যম সম্পাদকদের সংগঠন এডিটরস গিল্ড। বিশিষ্ট এই শিল্পপতির মৃত্যুকে ব্যবসায়ী সমাজ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি অভিহিত করে তার পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনাও জানিয়েছে সংগঠনটি।

সোমবার (১৩ জুলাই) বিকেলে এক শোকবার্তায় এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু এ সমবেদনা জানান।

শোকবার্তায় গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু বলেন, ‘আমরা নুরুল ইসলাম বাবুলের মত দেশবরেণ্য এক শিল্পপতিকে হারিয়েছি। দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন প্রতিষ্ঠায় তার অবদান সংবাদমাধ্যমের অনুরাগী ও সাংবাদিক সমাজ চিরদিন মনে রাখবে। প্রথিতযশা এই শিল্পদ্যোক্তার মৃত্যুতে বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনের অপূরণীয় ক্ষতি হলো।’

এডিটরস গিল্ড সভাপতি তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়