শিরোনাম
◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল! ◈ ‘ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত সবাই, ভুক্তভোগী শুধু খেলোয়াড়রা’ : সাকিব আল হাসান

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০, ০৯:৫১ সকাল
আপডেট : ১৩ জুলাই, ২০২০, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্যমন্ত্রীর এতো ব্যর্থতার পরও পদে রয়েছেন, লজ্জা হওয়া উচিত: সাইফুল হক

সমীরণ রায় : [২] বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আরও বলেন, জাহিদ মালেক অনতিবিলম্বে যদি পদত্যাগ না করেন, তাহলে প্রধানমন্ত্রীর উচিত হবে তাকে বরখাস্ত করা। শুধু স্বাস্থ্যমন্ত্রী নয়, স্বাস্থ্যখাতে দুর্নীতির সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

[৩] তিনি বলেন, সাহেদের রিজেন্ট হাসপাতাল ও ডা. সাবরিনা দম্পতির জেকেজি হেলথকেয়ার ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা না করে হাজার হাজার নিরীহ মানুষকে ভুয়া করোনা রিপোর্ট দিয়েছে। এ ঘটনা সম্পূর্ণ প্রতারণা।

[৪] তারা বলেন, ডাক্তার-নার্সদের খাবার কেলেঙ্কারির বিচার, করোনা প্রতিরোধ সামগ্রীতে ভেজাল ও উচ্চ মূল্য রোধের ব্যবস্থা নিতে হবে। স্বাস্থ্যখাতে দুর্নীতির গডফাদারদের চিহ্নিত করা, পৃথক স্বাস্থ্য কমিশন গঠন করুন। পাশাপাশি চিকিৎসকদের দ্বারা স্বাস্থ্যখাতের দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন ও স্বাস্থ্য বাজেটে ৫০ শতাংশ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে করতে হবে।

[৫] সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

[৬] এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান নির্বাহী কামরুজ্জামান বাবলু, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আজম, প্রচার সম্পাদক মাহমুদুর রহমান খান বাপ্পী প্রমুখ। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়