শিরোনাম
◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল ◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০, ০৮:৪০ সকাল
আপডেট : ১৩ জুলাই, ২০২০, ০৮:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেনাপোল কাস্টমসের ৩ কর্মকর্তা বরখাস্ত

নেবাপোল প্রতিনিধি : [২] ৩০ লাখ টাকা রাজস্ব ফাঁকির ঘটনায় রোববার বেনাপোল কাস্টম হাউসের ৩ রাজস্ব কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে বাতিল করা হয়েছে ২টি সিএন্ডএফ এজেন্টস লাইসেন্স।

[৩] কাস্টমস সূত্র জানায়, ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ ভারত থেকে ৬৬৫ প্যাকেজ মোটর পার্টসসহ বিভিন্ন পণ্য আমদানি করে (যার কাস্টমস বি/ই নম্বর-১৪৮২৭ ও তারিখ ২৭.০২.২০)। চালানটি আমদানি হওয়ার পর কাস্টমস কর্তৃপক্ষের কাছে খবর আসে চালানে বড় ধরনের অনিয়ম ও রাজস্ব ফাঁকি রয়েছে। কিন্ত সংশ্লিষ্ট সিএন্ডএফ এজেন্ট কৌশলে একজন রাজস্ব কর্মকর্তা ও দু’জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে ম্যানেজ করে পণ্য চালানটি গোপনে খালাস করে।

[৪] একপর্যায়ে অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম টের পেয়ে চালানটির ৪ ট্রাক পণ্য আটকের নির্দেশ দেন। কিন্তু তার নির্দেশনা উপেক্ষা করে ৩ রাজস্ব কর্মকর্তার সহযোগিতায় ট্রাকগুলো ছেড়ে দেয়া হয়। ফলে সরকারের ৩০ লাখ টাকার রাজস্ব ফাঁকি হয়। পরবর্তী সময়ে অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম অভিযুক্ত রাজস্ব কর্মকর্তা নাশেদুল ইসলাম, সহকারী রাজস্ব কর্মকর্তা আশাদুল্লাহ ও ইবনে নোমানকে বরখাস্ত করেন। সেই সঙ্গে রাজস্ব ফঁকির মূলহোতা সিএন্ডএফ এজেন্টস মদিনা এন্টারপ্রাইজ ও তার সহযোগী মাহিবি এন্টার প্রাইজের লাইসেন্স সাময়িক বাতিল করা হয়। ড. নেয়ামুল ইসলাম জানান, ঘটনা রাজস্ব বোর্ডকে অবিহিত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়