শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০, ০২:৩২ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২০, ০২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ভয় দূরে ঠেলে ফিটনেস ধরে রাখার মিশনে রুবেল

রাহুল রাজ : [২] করোনার কারণে বন্ধ রয়েছে দেশের ক্রিকেট। তবে ফিটনেস ধরে রাখার মিশনে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন। নিজ জেলা বাগেরহাটেই এসব করছেন ডানহাতি এই তারকা পেসার।

[৩] গত ঈদুল ফিতরে নিজ বাড়িতে চলে গিয়েছিলেন রুবেল। সেখানেই অনুশীলনে মত্ত হয়েছেন তিনি। নিজ উদ্যোগে ধরে রাখছেন ফিটনেস। একই সাথে করে যাচ্ছেন স্কিল ধরে রাখার কাজ। নদীর পাড়ে নিয়মিত রানিং সারছেন। করছেন ড্রিলের কাজও।

[৪] ৩০ বছর বয়সী জাতীয় দলের এই তারকা বলেন, ‘নদীর পাড়েই আমার বাড়ি। আর নদীর পাড়ে প্রচুর পরিমাণে বালি। তো আমার রানিং করার পর্যাপ্ত সুযোগ আছে। কিন্তু বোলিং অনুশীলনটা করা যাচ্ছে না। আমাদের এখানে প্রতিদিনই বৃষ্টি হয়। তবে বালুর মাঠে বোলিং ড্রিলগুলো করা হয়।’

[৫] বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে আনুষ্ঠানিকভাবে এখনও মেলেনি অনুমতি দলীয় অনুশীলনের জন্য। তবে ব্যক্তিগত অনুশীলন করতে নেই কোনো বাঁধা। সেক্ষেত্রে কোনো কিছু হলে দাঁয় নেবে না বিসিবি। তবে দাঁয়ভার মাথায় নিয়েই অনুশীলন শুরু করেছেন কয়েকজন ক্রিকেটার। যেখানে রয়েছেন মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, সাব্বির রহমানের মতো ক্রিকেটাররা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়