শিরোনাম
◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ ◈ বেনজীরকে ফেরাতে তৎপর সরকার, ২২ সেপ্টেম্বরের আগেই যাবে নতুন নথি : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: মাদারীপুরে মনিরুলের বাড়িতে তালা ◈ নিজের স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে বিয়ে দিতেন স্বামী ◈ কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ◈ ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদান নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ◈ ব্যালন ডি’অর ২০২৬ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, রয়েছেন যারা ◈ বিদেশি ঋণ শোধে নতুন রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ◈ বৃহস্পতিবার যেসব এলাকায় ২০ ঘণ্টা গ্যাস থাকবে না

প্রকাশিত : ১২ জুলাই, ২০২০, ১০:৫৫ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২০, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাছি তাড়ানোর মতো রাহানেকে বাদ দেয়া হয়েছে : আকাশ চোপড়া

স্পোর্টস ডেস্ক : [২] অজিঙ্কা রাহানেকে যেভাবে ভারতের একদিনের দল থেকে ছেঁটে ফেলা হয়েছে, তা মানতে পারছেন না আকাশ চোপড়া। প্রাক্তন ভারতীয় ওপেনারের মতে, যেভাবে দুধ থেকে মাছি তাড়ানো হয়, ঠিক সেই ভঙ্গিতে ওয়ানডে ফরম্যাট থেকে সরানো হয়েছে রাহানেকে।

[৩] ২০১৮ সালের ফেব্রুয়ারির পর ৫০ ওভারের ক্রিকেটে জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে দেখা যায়নি রাহানেকে। এই ফরম্যাটে চার নম্বর ব্যাটসম্যান হিসেবে রাহানে ভালই খেলেছিলেন। চার নম্বরে নেমে ২৫ ম্যাচে ৩৬.৬৫ গড়ে ৮৪৩ রান করেছেন তিনি। ২০১৫ সাল থেকে ধরলে চার নম্বরে তাঁর গড় ৪৪.৮৫, স্ট্রাইক রেট প্রায় ৯০।

[৪] নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেছেন, ‘চার নম্বরে ওর রেকর্ড ভাল। আর চার নম্বরে যদি কেউ ভাল পারফরম্যান্স দেয়, ধারাবাহিকতা দেখায়, স্ট্রাইক রেটও ৯৪-র আশেপাশে দেখায়, তবে কেন তাকে বেশি সুযোগ দেওয়া হবে না? হঠাৎই দল থেকে বাদ দেওয়া হয়েছিল রাহানেকে। অনেকটা যেভাবে দুধের উপর থেকে মাছি তাড়ানো হয়, ঠিক সেভাবে। কেন এমনটা করা হল? আমার মনে হয় ওর প্রতি সুবিচার করা হয়নি।’

[৫] দলের ব্যাটিং স্টাইলের সঙ্গে রাহানের খেলার ধরন মানিয়ে যেত বলে মনে করছেন বর্তমানে ধারাভাষ্যকার আকাশ চোপড়া। তাঁর মতে, ‘ভারত যদি ইংল্যান্ডের মতো হতো, যদি প্রতি ম্যাচে ৩৫০ করার কথা ভাবত, যদি শুধু ওভাবেই খেলার কথা ভাবত, তবে কথা ছিল। কিন্তু আমরা তো সেভাবে খেলি না। আমরা ট্র্যাডিশনাল অর্থোডক্স ভাবেই ক্রিকেট খেলি। আমরা এখনও ইনিংস গড়ার কথা ভাবি। এমন দল গড়ি যাতে ৩২৫ রানের আশেপাশে রান করা যায়। তাই অজিঙ্কা রাহানে দলে ফিট হতেই পারে।’-জি স্পোর্টস

  • সর্বশেষ