শিরোনাম
◈ এমপি নজরুলকে ঘিরে চাঞ্চল্য, ড্রাইভারের বয়ানে উঠে এলো নানা অভিযোগ ◈ ভূমি কর্মকর্তা ঘুষ নেওয়ার সময় বললেন—কপাল ভালো ৪০তম বিসিএসে উনি ক্যাডার, আমি নন-ক্যাডার (ভিডিও) ◈ ইরান যুদ্ধে ‘আটকে’ ট্রাম্প, তিন বিকল্পেই সংকট: নিউইয়র্ক টাইমস ◈ পাউরুটিতে ক্যানসারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট ◈ নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতালে, নিহত ১ ◈ ভারতের পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনে টাস্কফোর্স ঘোষণা মোদির ◈ বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান নয়: বাংলাদেশ ব্যাংক ◈ ‘বদির সুপরিকল্পিত ছকেই একরাম হত্যা’: চিফ প্রসিকিউটর ◈ স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার ভিত্তিতে প্রার্থী বাছাইয়ের নির্দেশ তারেক রহমানের ◈ রেমিট্যান্সে চাঙা অর্থনীতি, ২৫ দিনে এলো প্রায় ২৩০ কোটি ডলার

প্রকাশিত : ১২ জুলাই, ২০২০, ১২:২৪ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২০, ১২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অগ্রণী ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে ভার্চুয়াল প্রশিক্ষণ

অর্থনীতি ডেস্ক: [২] বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত অর্থনীতিকে গতিশীল করার স্বার্থে অগ্রনী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শামস-উল ইসলামের দিক নির্দেশনায় স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রশিক্ষণ সংক্রান্ত কার্যক্রম ভার্চুয়াল পদ্ধতিতে চালু করা হয়েছে।

[৩] অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে শনিবার অনলাইন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এক ভার্চুয়াল ট্রেনিং অনুষ্ঠিত হয়। অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস-উল ইসলাম উক্ত প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।

[৪] জানানো হয়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে সকল সূচকে সর্বোচ্চ অবস্থানে উন্নীত হওয়া বিষয়ক গোল্ডেন ভিশন বাস্তবায়ন এবং ব্যয় সংকোচন ও ঋণ আদায় কার্যক্রম ত্বরান্বিতকরনের মাধ্যমে মুনাফা সর্বাধিকীকরনের নির্দেশনা দেন। ভার্চুয়াল প্রশিক্ষণে অভ্যস্ত হতে সকলকে নির্দেশনা প্রদান করেন।

[৫] মো. আনিসুর রহমান, ডিএমডি এবং মহাব্যবস্থাপক মনোয়ার হোসেন, এফসিএ, সিএফও এবং হেড অব আইসিসি বিশেষ অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সিং’র মাধ্যমে কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

[৬] অগ্রনী ব্যাংক লিমিটেডের বিভিন্ন শাখার সিনিয়র অফিসার থেকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদমর্যাদার নুন্যতম ১০০ জন কর্মকর্তা উক্ত ভার্চুয়াল প্রশিক্ষনে অংশগ্রহণ করেন। সুপ্রভা সাঈদ, সহকারী মহাব্যবস্থাপক ও অনুষদ সদস্য উক্ত প্রশিক্ষণ কর্মসূচীটি পরিচালনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়