শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ১১:২৩ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২০, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]নেপালে আকস্মিক বন্যা, ভূমি ধসে নিহত ২৩

ইমরুল শাহেদ : [২] ভারী বর্ষণের কারণে পশ্চিম নেপালে সৃষ্ট এই বন্যায় কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শনিবার নেপালের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। টাইমস অব ইন্ডিয়া, রয়টার্স

[৩] রাজধানী কাঠমুন্ডু থেকে উত্তরপশ্চিমে প্রায় ২০০ কিলোমিটার দূরে মায়াগদি জেলায় মারা গেছে নয়জন এবং নিখোঁজ রয়েছে ৩০ জন। জেলা প্রশাসক গায়ান নাথ দখল বলেছেন, সেখানে শুক্রবারই বেশ কিছু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে।

[৪] তিনি বলেন, ‘বন্যা দূর্গতদের উদ্ধার করার জন্য সেখানে সবেমাত্র উদ্ধারকর্মীরা পৌঁছেছেন। ইতোমধ্যে সেখানে ৫০ জনের মতো লোককে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে।’

[৫] পর্যটন শহর পোখরার অপর একজন সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, পাশের জেলা কাসকিতে মারা গেছে সাতজন।

[৬] একেবারে পশ্চিমের জেলা জাজারকটে মারা গেছে আরো সাতজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়