শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ১০:০৫ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২০, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মঠবাড়িয়ায় ধর্ষণ মামলার দুই আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

জুলফিকার আমীন: [২] পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের দুই সন্তানের জননী এক গৃহবধূ ধর্ষণ মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে বরিশাল র‌্যাব-৮ এর একটি দল। শুক্রবার রাতে উপজেলার নতুন বাজার সংলগ্ন এলাকা থেকে সালাম গাজী (৪৫) ও সাইফুদ্দিন কাজী (৩১) নামে ওই দুই আসামিকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করে র‌্যাব। নির্যাতিতা গৃহবধূ বাদী হয়ে গত ৭ ওই দুই জনকে আসামি করে থানায় মামলা করেন।

[৩] মামলা সূত্রে জানা গেছে, নির্যাতিতা গৃহবধূর স্বামী প্রতিবন্ধী। এই সুযোগে একই গ্রামের মৃত আক্তার গাজীর পুত্র দাউদখালী নূরজাহান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরী সালাম গাজী ও মান্নান কাজীর পুত্র দাউদখালী (ডিগ্রী) ফাজিল মাদরাসার নাইটগার্ড সাইফুদ্দিন কাজী ওই গৃহবধুকে দীর্ঘদিন ধরে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল।

[৪] গৃহবধূ অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় দুই লম্পট গত ২৭ মে কৌশলে ঘরে প্রবেশ করে প্রতিবন্ধী স্বামী ও দুই শিশু সস্তানকে জিম্মি করে গৃহবধূকে পাশের বারান্দায় নিয়ে সালাম গাজী মুখ চেপে ধরে ধর্ষণ করে। এসময় অন্য আসামি সাইফুদ্দিন কাজী ঘটনাস্থলের পাশে দাড়িয়ে পাহাড়া দেয়।

[৫] এক পর্যায়ে গৃহবধূ মুখ থেকে হাত ছাড়াইয়া ডাক-চিৎকার দিলে বাড়ির অন্য লোকজন আসলে দুই লম্পট পালিয়ে যায়। পরবর্তীতে গত ১ জুন ওই লম্পট আবারও সালাম গাজী কৌশলে ঘরে প্রবেশ করে ওই গৃহবধূর মুখ চেপে ধরে বারন্দায় নিয়ে ধর্ষণ করে।

[৬] মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামন বলেন, গ্রেপ্তারকৃতদের শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়