শিরোনাম
◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ০৬:৩১ সকাল
আপডেট : ১১ জুলাই, ২০২০, ০৬:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাবির প্রথম ইমেরিটাস অধ্যাপক এবি এম হোসেন আর নেই

ডেস্ক রিপোর্ট: [২] প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. আবুল বাশার মোশারফ (এবিএম) হোসেন আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)।

[৩] শুক্রবার রাত ২টার দিকে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ফজলুল হক এ তথ্য জানিয়েছেন।

[৪] অধ্যাপক ফজলুল হক বলেন, এম বি এম হোসেন ঢাকার কলাবাগানে বসবাস করতেন। কিছুদিন আগে গোসল খানায় পড়ে গিয়ে মেরুদণ্ড ভেঙে যায়। এরপর থেকেই তিনি স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার বাদ আসর বাবর মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। এছাড়া বিভাগের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।

[৫] প্রসঙ্গত, অধ্যাপক এবি এম হোসেন ১৯৩৪ সালে কুমিল্লার দেবীদ্বারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬০ সালে রাবি প্রভাষক পদে যোগদান করেন। পরবর্তীতে তিনি বিভাগের সভাপতি, কলা অনুষদের ডিন ও প্রশাসনিক বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি ২০০১ সালে রাবির প্রথম প্রফেসর ইমেরিটাস হিসেবে সম্মাননা প্রাপ্ত হন। সূত্র: বাংলাট্রিবিউন

  • সর্বশেষ