শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ০৬:২৯ সকাল
আপডেট : ১১ জুলাই, ২০২০, ০৬:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গুরুতর অসুস্থ টাঙ্গাইলের এমপি, হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

ডেস্ক রিপোর্ট : [২] টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য (এমপি) আতাউর রহমান খানকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল থেকে ঢাকায় নেওয়া হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় আজ শুক্রবার সন্ধায় বিমান বাহিনীর হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নেওয়া হয়।

তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে বলে এক বার্তায় জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

[৩] টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক সুজাউদ্দিন তালুকদার বলেন, ‘এমপি আতাউর রহমান খান শুক্রবার সকালে অসুস্থ হয়ে পড়লে তার পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তার হৃদরোগ, রক্তে লবণাক্ততা কমে যাওয়া, পেটের পীড়াসহ নানা জটিলতা দেখা যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।’

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, ঢাকা থেকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার এসে সন্ধায় দিকে এমপি আতাউর রহমান খানকে নিয়ে যায়। তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হবে।

[৪] উল্লেখ্য, সোনালী ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক আতাউর রহমান খান ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হন। যুগান্তর,প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়