শিরোনাম
◈ আই‌পিএ‌লের দল আরসিবি কিন‌তে ম্যানচেস্টার ইউনাই‌টে‌ডের মা‌লিক দাম বল‌লেন ১৮ হাজার কো‌টি টাকা  ◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ০২:৪১ রাত
আপডেট : ১১ জুলাই, ২০২০, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাষ্ট্রপতির ভাই করোনা আক্রান্ত হয়ে সিএমএইচে ভর্তি

সারোয়ার জাহান: [২] রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল হাই করোনা আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ( সিএমএইচ) আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তিনি রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। যমুনা টেলিভিশন

[৩] শুক্রবার রাষ্ট্রপতি আবদুল হামিদের জ্যেষ্ঠ পুত্র কিশোরগঞ্জ-০৪ ( ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তার চাচা আবদুল হাইয়ের শরীরে করোনা উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষার পর তার কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়।

[৪] এ পরিস্থিতিতে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। তিনি চারদিন ধরে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

তার রোগমুক্তির জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতিপুত্র রেজওয়ান আহমেদ তৌফিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়