শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১০ জুলাই, ২০২০, ১১:২৬ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০২০, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনের চ্যালেঞ্জ উপেক্ষা করে বঙ্গোপসাগরে নৌমহড়ায় অস্ট্রেলিয়াকে আমন্ত্রণ ভারতের

আসিফুজ্জামান পৃথিল : [২] এই বছরের শেষ নাগাদ বঙ্গোপসাগরে এক যৌথ মহড়ায় অংশ নেবে ভারত, জাপান, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার নৌবাহিনী। নাম প্রকাশে অনিচ্ছুক কিছু ভারতীয় সেনা কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। এনডিটিভি

[৩] এই মহড়ায় জাপান ও যুক্তরাষ্ট্র নিয়মিতই অংশ নিলেও এই প্রথম আমন্ত্রণ পেলো অস্ট্রেলিয়া। চীনের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই অস্ট্রেলিয়াকে আমন্ত্রণ জানানো ঈঙ্গিতপূর্ণ মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। দক্ষিণ চীন সাগর নিয়ে অস্ট্রেলিয়া ও চীনের প্রবল দ্বন্দ্ব রয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস

[৪] কমকর্তারা বলছেন, চলতি সপ্তাহেই এই আমন্ত্রণের কথা আনুষ্ঠানিকভাবে জানাবে নয়াদিল্লি।

[৫] সামরিক বিশ্লেষক ডেরেক গ্রসম্যান বলেন, অস্ট্রেরিয়াকে আমন্ত্রণ জানাতে ভারত যে সময়টা বেছে নিয়েছে তা অবশ্যই লক্ষনীয়। এর আগে মালাবারে কখনই অস্ট্রেলিয়া আমন্ত্রণ পায়নি। এটি এমন এক মহড়া যা চীনকে চিন্তিত করতে বাধ্য। দ্য হিন্দু।

[৬] বঙ্গোপসাগরের সবচেয়ে বড় স্টেক হোল্ডার বাংলাদেশকে কখনই এই মহড়ায় না রাখার সমালোচনা করেন গ্রসম্যান। তিনি বলেছেন, বাংলাদেশকে বাদ দিয়ে এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে চাওয়া মানে বোকার স্বর্গে বাস করা। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়