শিরোনাম
◈ মন্ত্রীদের কথা কম বলে মনোযোগ দিতে নির্দেশ, ১৮০ দিনে পারফরম্যান্স মূল্যায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত ◈ রাজনীতি করার জন্য একটু ‘স্পেস’ চায় আওয়ামী লীগ! ◈ ছয় আসন, বড় লক্ষ্য: ছাত্রনেতৃত্বাধীন এনসিপির সামনে এখন কী? তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? ◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড

প্রকাশিত : ১০ জুলাই, ২০২০, ০৩:৪০ রাত
আপডেট : ১০ জুলাই, ২০২০, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যয় বাড়ায় ডিসেম্বর পর্যন্ত সরকারি প্রতিষ্ঠানে গাড়ি কেনায় নিষেধাজ্ঞা

কালের কণ্ঠ: কোভিড-১৯ মোকাবেলায় সরকারের ব্যয় বহুগুন বেড়েছে। কিন্তু আয়ে তেমন গতি নেই। ফলে ব্যাংক নির্ভরতা বাড়ছে। এ অবস্থায় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানে নতুন গাড়ি কেনায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

অর্থমন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় নিয়ন্ত্রণ (৬) অধিশাখার জারি করা বিবৃতিতে বলা হয়েছে, চলমান কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব সরকারি, আধা-সরকারি স্বায়ত্বশাসিত ও অনান্য প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের আওতায় সব ধরনের নতুন/প্রতিস্থাপক হিসেবে যানবাহন ক্রয় বন্ধ থাকবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে পরিপত্রে বলা হয়েছে।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, বাজেট ঘোষণার পর পরই বিভিন্ন মন্ত্রণালয়,সরকারি, আধা-সরকারি স্বায়ত্বশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠান নতুন গাড়ি কেনার জন্য প্রস্তুতি নেয়। অনেক সময় চলার উপযোগি গাড়ি রেখে নতুন গাড়ি কেনার প্রবনতা দেখা যায়। এ প্রবণতা বন্ধ করতেই পরিপত্র জারি করা হয়েছে। সংক্ষেপিত সংকলন ইসমাঈল আযহার

  • সর্বশেষ
  • জনপ্রিয়